অনেকদিন ধরেই কল্যাণ-মহুয়া দ্বন্দ্ব বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত বিষয় ছিল। সংসদীয় কমিটির বৈঠক থেকে শুরু করে প্রকাশ্য জনসভা— একে অপরকে বারবার বিঁধেছেন তিনি। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার সঙ্গে বাদানুবাদের জেরে এক সময় সংসদীয় দলের চিফ হুইপের পদও ছেড়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রও পালটা ‘নারীবিদ্বেষী’ তকমা দিয়ে আক্রমণ শানিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও হস্তক্ষেপ করেছিলেন এই ঝগড়া মেটাতে।
advertisement
কিন্তু রবিবার রাতে সাগরিকা ঘোষের মেয়ের বিয়েতে দেখা গেল একেবারে অন্য ছবি। সমস্ত রাগ, তিক্ততা ঝেড়ে ফেলে খোশমেজাজে একে অপরের সঙ্গে গল্পে মাতলেন দুই সাংসদ। শুধু কুশল বিনিময়ই নয়, পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুললেন তাঁরা। পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সবমিলিয়ে সহকর্মী হলেও উভয়ের সম্পর্ক যে একেবারে তিক্ত হয়ে উঠেছিল, সে সব ভুলে উভয়েই যে নিজেদের মধ্যে ফের সখ্য গড়ে তুললেন, সেটাই স্পষ্ট হল সাগরিকা ঘোষের মেয়ের বিয়েতে।
