TRENDING:

জলখাবারের আর চিন্তা নেই...! দশ টাকায়পাঁচটি লুচি, সঙ্গে আনলিমিটেড চানা মশলা! শিগগির যান

Last Updated:

অনেকেই বলছেন, আটা ময়দা থেকে তেল সবেরই দাম বেশি। এরপর রয়েছে জ্বালানির খরচ। কর্মীর পারিশ্রমিক। এরপর লাভ বিশেষ থাকার নয়। তবে লুচির পাশাপাশি বিক্রি হচ্ছে মিষ্টিও। তাতেও খরচ কিছুটা পুষিয়ে যাচ্ছে। বেশি বিক্রি হওয়ায় লাভের মুখ দেখছেন বিক্রেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: এই দুর্মূল্যের বাজারে যেখানে প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, সেখানে পূর্ব বর্ধমানের কালনা হাসপাতাল সংলগ্ন এক মিষ্টির দোকান দেখাচ্ছে এক অন্য ছবি। মাত্র ১০ টাকায় পাঁচটি গরম লুচি, সঙ্গে  চানা মসলা। এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে এখন রীতিমতো উপচে পড়া ভিড়। এই উদ্যোগ এখন এলাকাজুড়ে চর্চার কেন্দ্রবিন্দু। মাত্র ১০ টাকায় পাঁচটি লুচির সঙ্গে আনলিমিটেড চানা মসলা—এই অফার ঘিরে প্রতিদিনই দোকানে উপচে পড়ছে ভিড়। দুর্মূল্যের বাজারে এমন উদ্যোগে স্বাভাবিকভাবেই কৌতূহল ও প্রশংসা দুটোই বাড়াছে।
News18
News18
advertisement

দোকানের মালিক দিবাকর ঘোষ জানান, লাভ সামান্যই থাকছে। তবে মানুষের কথা ভেবেই এই ব্যবস্থা। তাঁর কথায়, হাসপাতালে যাঁরা আসেন, তাঁদের অনেকেই দূরদূরান্ত থেকে রোগ দেখাতে আসেন। অনেক সময় হাতে পয়সা কম থাকে। সেই কথা মাথায় রেখেই প্রথমে চারটি লুচি দিয়ে শুরু করেছিলাম। কিন্তু ক্রেতাদের অনুরোধে আজ থেকে একটি বাড়িয়ে পাঁচটি করা হয়েছে। আগামী দিনে প্রয়োজন বুঝে আরও বাড়ানো হতে পারে।এই স্বল্পমূল্যের খাবার পেয়ে খুশি সাধারণ মানুষও।

advertisement

দোকানে খেতে আসা একাধিক ব্যক্তির বক্তব্য, এই দামে এখন কিছুই পাওয়া যায় না। এমন উদ্যোগ সত্যিই সাধুবাদযোগ্য। বিশেষ করে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এই দোকান যেন বড় স্বস্তির জায়গা হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই এই উদ্যোগের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। বাজারের ঊর্ধ্বগতির মাঝেও দিবাকরবাবুর এই প্রচেষ্টা প্রমাণ করে, সামান্য লাভ রেখেও মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। ফলে, এই লুচির দোকান এখন শুধু খাবারের নয়, মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় নবগ্রামে দুঃসাহসিক চুরি! পরপর দোকানে ঢুকে ক্যাশবাক্স লুট, CCTV ধরিয়ে দিল চোরকে
আরও দেখুন

অনেকেই বলছেন, আটা ময়দা থেকে তেল সবেরই দাম বেশি। এরপর রয়েছে জ্বালানির খরচ। কর্মীর পারিশ্রমিক। এরপর লাভ বিশেষ থাকার নয়। তবে লুচির পাশাপাশি বিক্রি হচ্ছে মিষ্টিও। তাতেও খরচ কিছুটা পুষিয়ে যাচ্ছে। বেশি বিক্রি হওয়ায় লাভের মুখ দেখছেন বিক্রেতা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
জলখাবারের আর চিন্তা নেই...! দশ টাকায়পাঁচটি লুচি, সঙ্গে আনলিমিটেড চানা মশলা! শিগগির যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল