TRENDING:

West Medinipur News: ‘আমি কারখানায় কাজ করি..,’ চিৎকার করলেও শুনল কেউ! মাথায় সজোরে বাড়ি, এলোপাথাড়ি গণপ্রহারে রক্তাক্ত ইঞ্জিনিয়ার

Last Updated:

আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন থানায় পুলিশের তরফে প্রচার চালান হচ্ছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: এলাকায় চোর ঘুরছে? দরজায় টোকা দিচ্ছে? আর সেই আতঙ্কে ঘুম ছুটেছে সাধারণ মানুষের। ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর গুজবের জেরে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর চোর সন্দেহে বিভিন্ন জায়গায় ঘটছে অপ্রীতিকর ঘটনা। সেই আতঙ্কে হঠাৎ করেই ‘টার্গেট’ হয়ে গেলেন এক তরুণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। চোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর জখম হয়ে তিনি এখন ভিনরাজ্যের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীণের বড়া এলাকায়।
advertisement

সূত্র মারফত জানা গেছে, আক্রান্ত যুবকের নাম সৌম্যদীপ চন্দ। তাঁর বাড়ি কেশিয়াড়ি থানার গিলাগেড়িয়া এলাকায়। তিনি খড়গপুর লোকাল থানার রামপুরা এলাকার একটি কারখানায় কর্মরত। পরিবারের দাবি, প্রতিদিনের মতোই রবিবার কাজে যাচ্ছিলেন।

আরও পড়ুন : ১৮ মাস জেল খেটে ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?

advertisement

সেই সময় খড়্গপুরের বড়া এলাকায় কিছু মানুষ তাঁকে চোর সন্দেহে ঘিরে ধরে মারধর শুরু করে। সৌম্যদীপ বারবার নিজেকে কারখানার কর্মী বলে পরিচয় দিলেও কেউ তা শোনেনি। অভিযোগ, পিছন থেকে তাঁর মাথায় আঘাত করা হয়। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে খড়্গপুর হাসপাতালে ভর্তি করানো হয়, পরে ওড়িশার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে।

advertisement

এদিকে একই রাতে শোলাডহর এলাকায় রাত পাহারার সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে জানায়, তিনি লালগড় থানার পীড়াকাটার বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন। পরপর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন : ১৮ মাস জেল খেটে ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?

advertisement

কুচলাচটি, শোলাডহর ও ভেটিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে সাংবাদিক সম্মেলন করেন খড়্গপুরের এসডিপিও ধীরাজ ঠাকুর। তিনি জানান, গুজব রটনাকারীদের চিহ্নিত করতে কড়া নজরদারি শুরু হয়েছে। আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়ার আবেদন জানান হয়েছে।

advertisement

আরও পড়ুন : ‘আমরাই সরকার গড়ছি’, ঢালাও ভোট পেয়ে ঘোষণা বিএনপি-র! বাংলাদেশে জায়গা পেল না জামাত

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

পাশাপাশি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন থানায় পুলিশের তরফে প্রচার চালান হচ্ছে। আগামীতে অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: ‘আমি কারখানায় কাজ করি..,’ চিৎকার করলেও শুনল কেউ! মাথায় সজোরে বাড়ি, এলোপাথাড়ি গণপ্রহারে রক্তাক্ত ইঞ্জিনিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল