Bangladesh Election Results 2026: ‘আমরাই সরকার গড়ছি’, ঢালাও ভোট পেয়ে ঘোষণা বিএনপি-র! বাংলাদেশে জায়গা পেল না জামাত
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
Bangladesh General Election Results 2026 : বাংলাদেশের সাধারণ নির্বাচনে ‘ল্যান্ডস্লাইড ভিক্ট্রি’ বিএনপি-র প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী৷
advertisement
advertisement
২০২৪ সালের অগাস্ট মাসে ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের ১৮ মাস পরে বাংলাদেশে অনুষ্ঠিত হল সাধারণ নির্বাচন৷ গত বুধবার ছিল ভোট গ্রহণ৷ বাংলাদেশের ত্রয়োদশ তম সাধারণ নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৫৫ শতাংশ৷ গতকাল বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছিল ব্যালট পেপারের ভোটগণনা৷ সেই ভোটেই কার্যত ল্যান্ডস্লাইড জয় পেল বিএনপি৷ ছবি: AP
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অন্যদিকে, ১৩তম সংসদ নির্বাচনের পাশাপাশি, জুলাই জাতীয় সনদ নামে পরিচিত ৮৪-দফা সংস্কার প্যাকেজের উপর গণভোট অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। সেখানে সংস্কারের জন্য যে প্রস্তাবগুলি রাখা হয়েছিল, তাতে ছিল প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা, বিচারব্যবস্থার স্বাধীনতা এবং নির্বাহী ক্ষমতার উপর বর্ধিত নিয়ন্ত্রণ। সেই সমস্ত সংস্কার হওয়ার পক্ষে বাংলাদেশ রায় দিয়েছে গণভোটে৷ ছবি: AP









