TRENDING:

West Bengal SIR Final List: ঝাড়গ্রামে ধরা পড়ল একেবারে উল্টো ছবি! চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই...খুশির আবহ

Last Updated:

বালিগঞ্জ বিধানসভায় খসরা তালিকা থেকে বাদ যাওয়ার পরে ভোটার ছিল ১ লক্ষ ৯০ হাজার ২৫ জন। ৬৭৯ জন ভোটারের নাম যোগ হওয়ার পরে চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭০৪ জনের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, রাজু সিং: সারা রাজ্যজুড়ে যখন বিভিন্ন জায়গায় ভোটার সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, তখনই ঝাড়গ্রামে দেখা গেল অন্য ছবি৷ ঝাড়গ্রাম জেলায় কারও নাম বাদ তো যায়ইনি, উল্টে প্রায় ৫২৮৭ জন ভোটার বেড়েছে বলে জানা গিয়েছে৷ এর পাশাপাশি, ভোটের আগে পর্যন্ত আরও ভোটার যোগ হওয়ার সম্ভাবনা। যা যথেষ্ট তাৎপর্য পূর্ণ।
ঝাড়গ্রামে বাড়ল ভোটারের সংখ্যা৷
ঝাড়গ্রামে বাড়ল ভোটারের সংখ্যা৷
advertisement

আজ ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যলয়ে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করলেন জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর। আজ বেলা ২.৩০ টোর সময় সাংবাদিক সম্মেলন করে এই তালিকা তুলে দেওয়া হয় রাজনৈতিক দলগুলির হাতে।

আরও পড়ুন: প্রকাশ হয়ে গেল SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা! অনলাইনে কী ভাবে খুঁজবেন নাম, জানুন Step Wise

এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় ২০২৬ সালে মোট ভোটার ৯০৭৩০১ জন। যার মধ্যে মহিলা-৪৫০৫৯০ এবং পুরুষ-৪৫৬৭০৫৷ ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর,চারটি বিধানসভা এলাকায় ডিলিটেশন ওভার ড্রাফটরোল সংখ্যা ১৩৩৮ জন। যার মধ্যে মহিলা-৮২৩ এবং পুরুষ-৫১৫ জন।

advertisement

আরও পড়ুন: রানাঘাট, কৃষ্ণগঞ্জ, চাকদহ…হাজার হাজার নাম বাদ! মতুয়াদের উপর কেমন প্রভাব? যা বলল তৃণমূল

ঝাড়গ্রাম জেলার মোট অ্যডজুডিকেশন ৬৬২৬ জন। যা ধাপে ধাপে আরো সংযোজন হবে আগামী দিনে ভোটের আগে পর্যন্ত। আজ কে লিষ্ট ঘোষণা হওয়া পর্যন্ত অ্যডিসন ওভার ড্রাফট রোলের সংখ্যা-৬৬২৫৷ প্রসঙ্গত, এর আগে মৃত ভোটার হিসাবে ঝাড়গ্রাম জেলায় প্রায় ৫২,৭৮৬ জনের নাম বাদ গিয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

রাজ্যের সর্বত্র যখন তালিকা থেকে ভোটারদের নাম পড়া নিয়ে তুমুল আলোচনা, তখন ঝাড়গ্রাম অবশ্যই ব্যতিক্রমী একটি ঘটনা৷ এমনটাই দেখা গিয়েছে, কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও৷ বালিগঞ্জে ৬৭৯ জনের নাম যোগ হয়েছে ভোটার তালিকায়। দক্ষিণ কলকাতা লোকসভার অন্তর্গত বালিগঞ্জ বিধানসভা। ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/ঝাড়গ্রাম/
West Bengal SIR Final List: ঝাড়গ্রামে ধরা পড়ল একেবারে উল্টো ছবি! চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই...খুশির আবহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল