TRENDING:

Jhargram News: মৌমাছির আতঙ্কে বন্ধ আউটডোর পরিষেবা, ঝাড়গ্রাম মেডিক্যালে আহত ডাক্তার-রোগী সহ একাধিক

Last Updated:

Jhargram News: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৌমাছির তাণ্ডব৷ বন্ধ আউটডোর পরিষেবা এই ঘটনায় এক চিকিৎসক, কয়েকজন হাসপাতাল কর্মী ও রোগীর পরিজন আহত হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজু সিং, ঝাড়গ্রাম: মৌমাছির তাণ্ডবে কার্যত স্তব্ধ হয়ে গেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর আউটডোর পরিষেবা। শুক্রবার থেকে হাসপাতালের আউটডোর বিভাগের দিকের মূল গেট বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনেরা।
মৌমাছির আতঙ্ক
মৌমাছির আতঙ্ক
advertisement

জানা গিয়েছে, হাসপাতালের সামনের একটি বড় গাছের উপরে বিশাল একটি মৌচাক তৈরি হয়েছে। সেখান থেকেই আচমকা মৌমাছির ঝাঁক নেমে এসে হাসপাতাল চত্বরে হুল ফোটাতে শুরু করে। এই ঘটনায় এক চিকিৎসক, কয়েকজন হাসপাতাল কর্মী ও রোগীর পরিজন আহত হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে।

আরও পড়ুন-বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন

advertisement

পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে বন দফতর ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পরও মৌচাক সরানো সম্ভব হয়নি বলে জানা গেছে। ফলে নিরাপত্তার কথা ভেবে আউটডোর বিভাগের সমস্ত গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তিশালী শনি…! রাহু-শুক্র-বুধের সংযোগে কাঁপবে দুনিয়া, ৪ রাশির বিরাট আর্থিক ক্ষতি, কপালে দুঃখের শেষ নেই, জীবন ছারখার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিদেশের লাখ টাকার চাকরি ছেড়ে জীবনের বাজি! বাংলার মাটিতেই লক্ষ্মীলাভের চাবিকাঠি
আরও দেখুন

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে পরিষেবা স্বাভাবিক করা সম্ভব নয়। কীভাবে নিরাপদ উপায়ে মৌচাক সরানো যাবে এবং আগের পরিস্থিতি ফিরিয়ে আনা যাবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/ঝাড়গ্রাম/
Jhargram News: মৌমাছির আতঙ্কে বন্ধ আউটডোর পরিষেবা, ঝাড়গ্রাম মেডিক্যালে আহত ডাক্তার-রোগী সহ একাধিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল