TRENDING:

WB Assembly Election 2026: সিউড়িবাসীদের আবেগের জয়! ভোটে এবার ‘ভূমিপুত্র’ কার্ড, ঘরের ছেলেদের পেয়ে চাঙ্গা বাসিন্দারা

Last Updated:
WB Assembly Election 2026: সিউড়ির অলিতে-গলিতে এখন একটাই আলোচনা-ভূমিপুত্র। স্থানীয় আবেগ কি এবারের ভোটে নির্ণায়ক শক্তি হবে? সাধারণ ভোটারদের মনের কথা আমাদের এই বিশেষ প্রতিবেদনে।
advertisement
1/7
সিউড়িবাসীদের আবেগের জয়! ভোটে এবার ‘ভূমিপুত্র’ কার্ড, ঘরের ছেলেদের পেয়ে চাঙ্গা বাসিন্দারা
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট নির্বাচন কমিশন ঘোষণা করে দেওয়ার পরই রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী ঘোষণা করার কাজ শুরু করে দিয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল অধিকাংশ বিধানসভার প্রার্থী ঘোষণা করেছে, অন্যদিকে বাম ও বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
advertisement
2/7
এবার বীরভূমের সবচেয়ে আলোচ্য কেন্দ্র হল সিউড়ি বিধানসভা। কেননা বহু বছর ধরেই এই বিধানসভার বিধায়করা 'বহিরাগত'। স্বাভাবিকভাবেই বারবার ভূমিপুত্রের দাবি তুলতে দেখা যাচ্ছিল বিধানসভার বাসিন্দাদের। আর সেই দাবি এবার পূরণ হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচনে।
advertisement
3/7
কারণ এবার সিউড়ি বিধানসভায় তৃণমূল, বিজেপি এবং বাম প্রত্যেকেরই প্রার্থী সিউড়ির ভূমিপুত্র। বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়, তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং বামেদের সিপিআইএমের মতিউর রহমান লড়াইয়ের জন্য টিকিট পেয়েছেন। যদিও এখনও কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা বাকি। তবে প্রধান এই তিন রাজনৈতিক দল সিউড়ির বাসিন্দাদের আবেগের কথা মাথায় রেখে ভূমিপুত্রদের প্রার্থী করার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।
advertisement
4/7
২০১১ সাল রাজ্যে পালাবদলের পর বিধায়ক হয়েছিলেন স্বপন কান্তি ঘোষ। তিনি সাঁইথিয়া বিধানসভার প্যাটেল নগরের বাসিন্দা। যদিও তিনি সিউড়ির বিধায়ক হয়ে সিউড়ির মানুষের মন জয় করে নিয়েছিলেন।
advertisement
5/7
২০১৬ সালের বিধায়ক হয়েছিলেন চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়। তিনি আবার খাতায়-কলমে রামপুরহাটের বাসিন্দা। ২০২১ সালে তিনি হাঁসনের বিধায়ক হন। যদিও এই বছর তাঁকে দল টিকিট দেয়নি।
advertisement
6/7
২০২১ সালে বিধায়ক হয়েছিলেন বিকাশ রায়চৌধুরী, যিনি বোলপুরের বাসিন্দা। তিনি অবশ্য দীর্ঘ ১০ বছর বীরভূম জেলা পরিষদের দায়িত্ব সামলেছেন। তাকেও এবার দল আর টিকিট দেয়নি।
advertisement
7/7
২০২৬ এর বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া গুরুত্বপূর্ণ তিন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রত্যেকেই সিউড়ি বিধানসভার পাশাপাশি সিউড়ির বাসিন্দা হওয়ার পরিপ্রেক্ষিতে এখন অনেকেই বলছেন, 'যেই জিতুক না কেন, আমরা এবার সিউড়ির বিধায়ক পাব'।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: সিউড়িবাসীদের আবেগের জয়! ভোটে এবার ‘ভূমিপুত্র’ কার্ড, ঘরের ছেলেদের পেয়ে চাঙ্গা বাসিন্দারা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল