TRENDING:

Jhargram News: জঙ্গলে ভয়াবহ আগুন, নেভাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি! ঝাড়গ্রামের শিক্ষকের সঙ্গে যা ঘটল

Last Updated:

Jhargram News: জঙ্গলের আগুন লোকালয়ে ছড়িয়ে পড়া আটকাতে গিয়েছিলেন, কিন্তু আগুনের গতিবেগে সব ওলটপালট হয়ে গেল। ঝাড়গ্রামে বিধ্বংসী আগুনের গ্রাসে গেল শিক্ষকের স্কুটি। নিজে কোনওরকমে প্রাণে বাঁচলেও চোখের সামনে প্রিয় বাহন পুড়ে খাক হতে দেখলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: জঙ্গলে আগুন, যে আগুনের লেলিহান শিখা অন্ততপক্ষে ছয় থেকে সাত ফুট। এমনটা দেখে চুপ করে বসে থাকতে পারেননি পরিবেশ প্রেমী শিক্ষক বিপ্লব মাহাতো। তবে জঙ্গলের আগুন নেভাতে গিয়ে তার সঙ্গে যে এমন ঘটনা ঘটবে তাও তিনি কোনওদিন ভেবে উঠতে পারেন নি। কেননা জঙ্গলের আগুন নেভাতে গিয়ে একদিকে যেমন তার স্কুটি পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঠিক সেই রকমই আবার তার দু’হাতও ঝলসে গিয়েছে। বড় দুর্ঘটনার হাত থেকে কোনক্রমে বাঁচেনি ওই শিক্ষক।
ঝাড়গ্রামের জঙ্গলে আগুন
ঝাড়গ্রামের জঙ্গলে আগুন
advertisement

জঙ্গলে এমন অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই অগ্নিকাণ্ডে শিক্ষকের হাত ও স্কুটি পুড়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত বাঁশতলা এলাকায়। গত শুক্রবার ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকার শিক্ষক বিপ্লব মাহাতো নিজের স্কুল বাঁশতলা প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। স্কুল যাওয়ার পথেই তিনি জঙ্গল থেকে বেরিয়ে আসা ধোঁয়া দেখতে পান মনিকপাড়া রেঞ্জের রামরামার জঙ্গলে। দুপুর ১২:৩০ টা নাগাদ তিনি লক্ষ্য করেন সেই আগুন অনেকটাই এগিয়ে এসেছে। তখনই তিনি স্থানীয় বিট অফিসারকে ফোন করে খবর দেন।

advertisement

আরও পড়ুন: অমৃত ভারত প্রকল্পে ভোল বদলাবে শ্রীরামপুর স্টেশনের! সাজবে রাজ্যের বিখ্যাত এই মন্দিরের আদলে, বড় ঘোষণা রেলমন্ত্রীর

খবর পেয়ে ঘটনাস্থলে তিনজন ফায়ার ব্লোয়ার ঘটনাস্থলে পৌঁছয়। অন্যদিকে ওই শিক্ষক নিজেও আগুনের উৎস খুঁজতে বেরিয়ে পড়েন। এদিকে শুকনো শালপাতায় ওই আগুনের লেলিহান শিখা তখন ছয় সাত ফুট উচ্চতা নেওয়ার পাশাপাশি দমকা হাওয়াই দ্রুত গতিতে এগিয়ে আসতে শুরু করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছই যে তারা কোনক্রমে দৌড়ে এসে সেখান থেকে প্রাণে বাঁচেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

অন্যদিকে প্রশিক্ষক ফিরে এসে দেখেন, তিনি মোরাম রাস্তায় যেখানে নিজের স্কুটি দাঁড় করিয়ে রেখেছিলেন সেই জায়গায় তার স্কুটি তখন দাউ দাউ করে জ্বলছে। তিনি ওই স্কুটি সরানোর চেষ্টা করেন এবং তখনই তার দু’হাত ঝলসে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বন কর্মীরা দমকল বাহিনীকে খবর দিলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: জঙ্গলে ভয়াবহ আগুন, নেভাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি! ঝাড়গ্রামের শিক্ষকের সঙ্গে যা ঘটল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল