TRENDING:

Elephant Attack: ঝাড়গ্রামের জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল! দলছুট দাঁতালের আছাড়ে মহিলার মৃত্যু, আহত যুবক, আতঙ্কে কাঁটা বাসিন্দারা

Last Updated:

Jhargram Elephant Attack: শনিবার রাতভর ঝাড়গ্রামের সাঁকরাইলের ধানঘোরিতে দাঁতাল হাতির তাণ্ডব। হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে আহত হন এক যুবক। এদিন সকালেই জমিতে চাষের কাজ করতে গিয়ে হাতির হামলায় মারা যান এক মহিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, রাজু সিং: রাতভর সাঁকরাইলের ধানঘোরিতে দাঁতাল হাতির তাণ্ডব। হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে পায়ে লেগে আহত এক যুবক। অন্যদিকে সাঁকরাইলের কুলঘাগরিতে হাতির হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে।
হাতি
হাতি
advertisement

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে দলছুট দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে একাধিক গ্রামে। শনিবার মধ্যরাতে ধানঘোরি এলাকার লোকালয়ে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি। গ্রামে দাপিয়ে বেরানোর পাশাপাশি একটি বাড়ির খামারে ঢুকে কলা বাগান লণ্ডভণ্ড করে হাতিটি। বাড়ির দরজার সামনে হাতিকে দেখে আতঙ্কে পালাতে গিয়ে পা পিছলে আহত হন এক যুবক।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের নেশামুক্তি কেন্দ্রে অসমের সরকারি কর্মীর রহস্যমৃত্যু! খু*নের অভিযোগ পরিবারের, আটক রিহ্যাব মালিক

advertisement

স্থানীয়দের অভিযোগ, প্রায়ই জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে। যার ফলে ধানঘোরি, ছোলাখালি-সহ আশপাশের একাধিক গ্রামের বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বন দফতরকে বারবার জানানো হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয় না বলেই আক্ষেপ স্থানীয়দের।

আরও পড়ুনঃ রবিবার থেকেই রাজ্যে ঝড়-বৃষ্টি! পশ্চিমী ঝঞ্ঝার জেরে ভিজবে উত্তরবঙ্গের ৩ জেলাও, ঠান্ডা কি ফের বাড়বে?

advertisement

এরই মধ্যে শনিবার ভোরে সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের কুলঘাগরি গ্রামে চাষের জমিতে কাজ করতে গিয়ে হাতির হামলার শিকার হন মিথিলা মাহাত (৫৬) নামের এক মহিলা। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভাঙ্গাগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মর্গে পাঠায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রায়দিঘিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩ কোটি টাকার কাঠ
আরও দেখুন

বন দফতর সূত্রে জানা গিয়েছে, আগের দিন একটি হাতির দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি হাতি দলছুট হয়ে যায়। সেই হাতির আক্রমণেই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বর্তমানে দলছুট হাতিটি হাঁড়িভাঙ্গা জঙ্গলে রয়েছে বলে জানিয়েছে বন দফতর। মৃতার পরিবারের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant Attack: ঝাড়গ্রামের জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল! দলছুট দাঁতালের আছাড়ে মহিলার মৃত্যু, আহত যুবক, আতঙ্কে কাঁটা বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল