TRENDING:

Jhargram News: অল্পের জন্য প্রাণে বেঁচেছি...! সর্ষে আনতে গিয়ে এ কী নিয়ে বাড়ি ফিরলেন যুবক, দেখেই হাড়হিম সকলের

Last Updated:

Jhargram News: যুবক জানান, আমি বুঝতেই পারিনি যে মাথায় করে আমি সাপ নিয়ে এসেছি। পরে বুঝতে পেরে খবরটি বনদফতরে এবং অল্পের জন্য প্রাণে বেঁচেছি। ওই সাপ কামড়ে দিলে আজকে আর প্রাণে বাঁচতাম না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: মাঠে গিয়েছিলেন সর্ষে আনতে, বাড়িতে নিয়ে এলেন চন্দ্রবোড়া, দেখেই চক্ষু চড়ক গাছ যুবকের। ঘটনাটি ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুন্ডলডিহি গ্রামের।
চন্দ্রবোড়া সাপ
চন্দ্রবোড়া সাপ
advertisement

স্থানীয় সূত্রে খবর, কুন্ডলডিহি গ্রামের যুবক জমি থেকে পাকা সর্ষে কেটে সেগুলোকে কাপড়ে বেঁধে মাথায় করে নিয়ে আসছিলেন বাড়িতে। হঠাৎ অদ্ভুত রকমের শব্দ শুনতে পেয়ে চমকে উঠেন ওই যুবক।

আরও পড়ুন-একাধিক পুরুষসঙ্গী, সহবাসের পরই বিচ্ছেদ! ভেঙেছে ২ ক্রিকেটারের মন, এখন ১২০ কোটির মালকিন ‘ইনি’, বলুন তো কে ‘এই’ অভিনেত্রী?

advertisement

এর পরেই তিনি ওই সর্ষের গাদায় ওই শব্দের সন্ধান করতে থাকেন। বোঝাগুলিকে সরাতেই প্রাণ যাবার উপক্রম তৈরি হয়। বেরিয়ে আসে চন্দ্রবোড়া সাপ। এরপর খবর দেওয়া হয় স্থানীয় বন বিভাগে। খবর পেয়েই দ্রুত এসে পৌঁছায় পুকুরিয়া বিটের বন কর্মীরা। উদ্ধার করে নিয়ে যান এই সাপটিকে।

আরও পড়ুন-আগামী ৮ মাস…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় গমন, ৫ রাশি হবেন ‘কোটিপতি’, বাড়বে বিপুল বেতন, রাজার হালে সুখ

advertisement

ওই যুবক জানান, আমি বুঝতেই পারিনি যে মাথায় করে আমি সাপ নিয়ে এসেছি। পরে বুঝতে পেরে খবরটি বনদফতরে এবং অল্পের জন্য প্রাণে বেঁচেছি। ওই সাপ কামড়ে দিলে আজকে আর প্রাণে বাঁচতাম না। বনদফতরের পক্ষ থেকে গ্রাম বাসীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় বন্য প্রাণীদের হত্যা করবেন না, জঙ্গলে আগুন লাগাবেন না, প্রয়োজনে বনদফতরে সঙ্গে যোগাযোগ করবেন, বনদফতর সর্বত্র আপনাদের সঙ্গে রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

রাজু সিং

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/ঝাড়গ্রাম/
Jhargram News: অল্পের জন্য প্রাণে বেঁচেছি...! সর্ষে আনতে গিয়ে এ কী নিয়ে বাড়ি ফিরলেন যুবক, দেখেই হাড়হিম সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল