TRENDING:

Holi 2026: চা-পাতা তোলার কাজ বন্ধ! এই অবস্থায় স্বনির্ভরতা অর্জনে ভেষজ আবির তৈরি চা শ্রমিকদের, সহায়তা করলেন প্রধান শিক্ষক

Last Updated:

Holi 2026: প্রথম বছরেই র্টাগেট ৫০০ প্যাকেট। চা শ্রমিকদের ভেষজ আবিরের বাজারে যেমন চাহিদা দেখা দিয়েছে, তেমনই অর্ডার এসেছে শান্তিনিকেতনে এবং দিল্লি থেকেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি: চাপাতা তোলার কাজ বন্ধ। এই অবস্থায় স্বনির্ভরতা অর্জনের জন্য ভেষজ আবির তৈরি করছেন চা শ্রমিকেরা। চা শ্রমিকদের সহায়তা করছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শান্তিনিকেতন ও দিল্লি থেকে চা শ্রমিকদের ভেষজ আবিরের অর্ডার আসায় খুশি চা শ্রমিকেরা।
ভেষজ আবির তৈরি চা শ্রমিকদের
ভেষজ আবির তৈরি চা শ্রমিকদের
advertisement

দিন কয়েকের মধ্যেই বসন্তের ছোঁয়ায় গা ভাসাবে গোটা বাংলা। এই অবস্থায় রাসায়নিক আবিরের বদলে ভেষজ আবিরের চাহিদা বাড়ছে। এবার ভেষজ আবিরের কাজে চা শ্রমিকরা। চা বলয়ে শুধু পাতা তোলা নয়, এবার ভেষজ আবির তৈরি করে আত্মনির্ভরশীল হচ্ছেন চা শ্রমিকেরা। উত্তরবঙ্গের তরাই অঞ্চলের শিলিগুড়ি খড়িবাড়ির প্রত্যন্ত গ্রাম গাইন জোত। এই এলাকায় বসবাস করে চা শ্রমিক পরিবারেরা। শীতকালে ডিসেম্বর থেকে ফ্রেব্রুয়ারি চা বাগানে পাতা তোলার কাজ নেই বললেই চলে। এই অবস্থায় কাজ না থাকায় কষ্টে চলে দিনযাপন। বাগানের কাজে ফাঁকে প্রাকৃতিক ফুল, শাক দিয়েই ভেষজ আবির তৈরি করছেন চা শ্রমিকরা।

advertisement

আরও পড়ুনঃ কৃষ্ণনগর ছাড়তেই বিকল ইঞ্জিন, বন্ধ এসি! ঘণ্টার পর ঘণ্টা আটকে সাইরাং এক্সপ্রেস! ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

দোল উৎসবে আবির জোগান দিতে দল বেঁধে চলছে ভেষজ আবির তৈরি কাজ। জবা, নীলকন্ঠ, গাঁদা, অপরাজিতা ফুল-সহ পালক শাক, বিট, কাঁচা হলুদ দিয়েই তৈরি হচ্ছে দোলের আবির। কেউ বাটছে ফুল, কেউ শুকচ্ছে আবির, আবার কেউ করছেন আবির প্যাকেটিং। এই ভেষজ আবির তৈরিতে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন গাইনজোত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
করিমপুরে উপচে পড়ল ভিড়...! কালী মন্দিরে পুজো দিয়েই কী করলেন অভিনেতা সোহম?
আরও দেখুন

আবির তৈরি থেকে প্যাকেটিং করতে চা শ্রমিকদের হাতেখড়ি দিয়েছেন তিনি।  ইতিমধ্যেই ৩০০ প্যাকেট ভেষজ আবির বিক্রি হয়েছে। শুধু দোলের আবির নয়। পরে রাখি, মোম ও প্রদীপ তৈরি করার স্বপ্ন রয়েছে চা শ্রমিকদের। অপরদিকে প্রথম বছরে ভাল সাড়া ফেলেছে এই আবির। উৎসাহের সঙ্গে ভেষজ আবির বানানো হচ্ছে। আবির-সহ রাখি, মোম ও প্রদীপ তৈরির প্রশিক্ষণ পেলে আগামীদিনে গ্ৰামের চা শ্রমিক মহিলারা আত্মনির্ভরশীল হতে পারবেন বলে আশাবাদী গাইনজোত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Holi 2026: চা-পাতা তোলার কাজ বন্ধ! এই অবস্থায় স্বনির্ভরতা অর্জনে ভেষজ আবির তৈরি চা শ্রমিকদের, সহায়তা করলেন প্রধান শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল