TRENDING:

Jalpaiguri News: গরমের আগেই জলের সমস্যা! রান্না-খাওয়া-স্নান নিয়ে কষ্ট, জলপাইগুড়ির দুই ওয়ার্ডে ভয়াবহ অবস্থা

Last Updated:

Jalpaiguri News: শীত বিদায় নিতেই চড়ছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি শহরের দু'টি ওয়ার্ডে জলের সমস্যা। স্নান, পান, রান্নার জল নিয়েও সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু করঃ ফেব্রুয়ারি এখনও শেষ হয়নি। তার আগেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া জানান দিচ্ছে, গ্রীষ্মের আগমনে আর বেশিদিন বাকি নেই। এই পরিস্থিতিতে জলপাইগুড়ির কিছু এলাকায় দেখা দিয়েছে জলের সংকট। মহা সমস্যায় পড়েছেন স্থানীয়রা।
জলপাইগুড়িতে জলের সমস্যা
জলপাইগুড়িতে জলের সমস্যা
advertisement

একদিকে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, অন্যদিকে দেখা দিয়েছে জলের সংকট। বিগত ৫ দিন ধরে কলে জল নেই। ফলে  জলকষ্টে জেরবার জলপাইগুড়ি শহরের ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্নান, পান এমনকি রান্নার জল নিয়েও চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের।

আরও পড়ুনঃ হাওয়া হয়ে যাচ্ছে গয়না-টাকা-দরকারি জিনিস! আলিপুরদুয়ার শহরে নিশিকুটুম্বদের দাপট, রাতের ঘুম উড়েছে স্থানীয়দের

advertisement

জানা যাচ্ছে, জলের কষ্ট দূর করতে পুরসভার তরফে জলের ট্যাঙ্ক পাঠানো হলেও তাতে সমস্যা মিটছে না। সেই জল টেনে আনতে আবার সমস্যা পোহাতে হচ্ছে বয়স্কদের। ফলে ছড়াচ্ছে ক্ষোভ। পুর কর্তৃপক্ষের দাবি, জল সরবরাহের লাইনে সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সমস্যা মিটিয়ে পরিষেবা স্বাভাবিক করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

এই বিষয়ে কণা দত্ত নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “৫ দিন হয়ে গেল জল আসছে না। পুরসভার জল একেবারে বন্ধ। ট্যাঙ্কিতেও কোনও জল উঠছে না। ফলে আমরা খুব সমস্যায় পড়েছি। আমাদের বয়স হয়েছে, আমরা কি আর পারি? কোথা থেকে আমরা জল নেব? আমরা খাওয়াদাওয়া, স্নান কিছুই করতে পারছি না”।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: গরমের আগেই জলের সমস্যা! রান্না-খাওয়া-স্নান নিয়ে কষ্ট, জলপাইগুড়ির দুই ওয়ার্ডে ভয়াবহ অবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল