শিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে জলপাইগুড়ির জল্পেশ মন্দির। আলোক মালায় সাজানো হয়েছে মন্দির চত্বর। বাড়ানো হয়েছে মন্দিরের নিরাপত্তা। প্রতি বছর শিবরাত্রি তিথি উপলক্ষে কয়েক লক্ষ পুন্যার্থীর ভিড় হয় এই মন্দিরে। সকাল থেকে চলে পুজোপাঠ।
advertisement
জেলা তথা রাজ্যের মানুষ তো বটেই, এমনকী অসম, ভুটান থেকেও পুন্যার্থীরা আসেন পুজো দিতে। মন্দির সংলগ্ন দিঘিতে থাকছে স্নানের ব্যবস্থা। পুজোকে কেন্দ্র করে বসছে মেলা। মন্দির ও মেলায় প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেলা চলবে দশদিন।
আরও পড়ুন: সারাদিন অপেক্ষার পরেও জুটছে না সওয়ারি, রোজগার একেবারে তলানিতে! রিক্সা চালকদের বুকফাটা হাহাকার
অন্যদিকে উল্লেখযোগ্যভাবে কয়েক দশক পর আবার সার্কাস ফিরছে জল্পেশ মেলায়। যা এই বছর জল্পেশ মেলার আকর্ষণ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছে পুজো ও মেলা কমিটি। তাছাড়াও এখন থেকেই শিবরাত্রি উপলক্ষে স্থানীয় মানুষ ও শিবভক্তদের মধ্যে তীব্র উন্মাদনা দেখা যাচ্ছে।
