TRENDING:

Leopard Attack: পাহারা দিতে গিয়ে যমের মুখে চৌকিদার, ছিঁড়ে খাওয়ার চেষ্টা লেপার্ডের! ঝোপের আড়াল থেকে হঠাৎ হামলা, জানলে গায়ে কাঁটা দেবে

Last Updated:

Jalpaiguri Leopard Attack: নাগরাকাটায় লেপার্ডের হামলায় গুরুতর জখম চা বাগানের চৌকিদার, এলাকায় আতঙ্ক। ঝোপের আড়াল থেকে আচমকাই একটি লেপার্ড তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ওই ব্যক্তি। এলাকায় চাঞ্চল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: পাহারা দিতে গিয়েই বিপত্তি! আচমকা হামলায় গুরুতর আহত চৌকিদার। নাগরাকাটায় লেপার্ডের হামলায় গুরুতর জখম চা বাগানের চৌকিদার, এলাকায় আতঙ্ক। ডুয়ার্সের চা বাগান এলাকায় ফের বন্যপ্রাণীর আক্রমণের ঘটনা সামনে এল। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে পাহারা দিতে গিয়ে লেপার্ডের অতর্কিত  হামলায় গুরুতর জখম হলেন এক চা বাগানের চৌকিদার।
লেপার্ডের আক্রমণে গুরুতর আহত চৌকিদার
লেপার্ডের আক্রমণে গুরুতর আহত চৌকিদার
advertisement

ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। আহত ব্যক্তির নাম বন্দে ওরাও (৬০)। তিনি বামনডাঙ্গা চা বাগানের ১৮ নম্বর লাইনের বাসিন্দা। জানা গিয়েছে, রবিবার বিকেলে চা বাগানের ৩৪ একর বামনি সেকশনে পাহারার দায়িত্বে ছিলেন তিনি। সেই সময় ঝোপের আড়াল থেকে আচমকাই একটি লেপার্ড তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ আক্রমণে মাটিতে পড়ে যান বন্দে ওরাও।

advertisement

আরও পড়ুন: বিলুপ্তপ্রায় ১০৮ প্রজাতির ধান বীজ রক্ষার উৎসব, প্রকৃতির কোলে ব্যতিক্রমী এই আশ্রম এখন বাংলা ঐতিহ্যের রক্ষাকবচ

লেপার্ড তাঁর মাথায় থাবা বসিয়ে দেয় এবং গাল, পিঠ ও হাতে আচড় দেয়। এমনকি তাঁর পায়েও কামড় বসায় বলে জানা গিয়েছে। বিপদের মুখে পড়েও হাল ছাড়েননি তিনি। প্রাণপণে চিৎকার করতে থাকেন এবং প্রতিরোধের চেষ্টা করেন। তাঁর চিৎকার শুনে আশেপাশের শ্রমিকরা ছুটে এলে লেপার্ডটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় সুলকা পাড়া গ্রামীণ হাসপাতালে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন

বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে ঘটনার পর থেকেই চা বাগান এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এই এলাকায় বারবার বন্যপ্রাণীর উপদ্রব বাড়ছে। কিছুদিন আগেই বুনো শুয়োরের আক্রমণে কয়েকজন আহত হয়েছিলেন। এদিকে ঘটনাকে গুরুত্ব দিয়ে বনদফতরের পক্ষ থেকে এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Leopard Attack: পাহারা দিতে গিয়ে যমের মুখে চৌকিদার, ছিঁড়ে খাওয়ার চেষ্টা লেপার্ডের! ঝোপের আড়াল থেকে হঠাৎ হামলা, জানলে গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল