TRENDING:

Crime News: দিনের পর দিন বধূ নির্যাতন! শাসক নেতার পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, গ্রেফতার ৩

Last Updated:

Crime News: জলপাইগুড়ির ক্রান্তিতে তৃণমূল নেতার পরিবারে গৃহবধূকে শ্বাসরোধ করে মারার চেষ্টা ও নারকীয় অত্যাচারের অভিযোগ। প্রাক্তন বুথ সভাপতি-সহ গ্রেফতার ৩। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধূরী, ক্রান্তি: জলপাইগুড়ির ক্রান্তিতে তৃণমূল নেতার পরিবারে গৃহবধূকে শ্বাসরোধ করে মারার চেষ্টা ও নারকীয় অত্যাচারের অভিযোগ। প্রাক্তন বুথ সভাপতি-সহ গ্রেফতার ৩। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। শাসক দলের প্রভাবশালী নেতার বাড়িতে গৃহবধূর উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এমনকি শ্বাসরোধ করে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

অভিযোগ, চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বুথ সভাপতি ও ব্লক কমিটির সদস্য সামিউল হকের ছেলে মোতালেব হোসেন তার দ্বিতীয় স্ত্রী তাহেরা খাতুন ওরফে সোনালীর উপর গত দু’বছর ধরে লাগাতার নির্যাতন চালিয়ে আসছে। গৃহবধূর অভিযোগ, তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি প্রায় প্রতিদিনই তাকে মারধর করত।

শনিবার, গভীর রাতে সেই নির্যাতন চরম আকার নেয়। অভিযোগ, বাথরুম থেকে বেরোনোর সময় আচমকাই তাহেরা খাতুনের উপর ঝাঁপিয়ে পড়ে স্বামী মোতালেব হোসেন, শ্বশুর সামিউল হক ও শাশুড়ি মর্জিনা বেগম। বেধড়ক মারধরের পর শ্বাসরোধ করে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। জ্ঞান হারালে তাকে বাড়ির বাইরে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

advertisement

গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং খবর দেন মাল থানার অন্তর্গত ক্রান্তি আউট পোস্টে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে প্রথমে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে তিন বছরের শিশুসন্তান থাকার কারণে তাকে বাড়ি ফিরিয়ে আনা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
করিমপুরে উপচে পড়ল ভিড়...! কালী মন্দিরে পুজো দিয়েই কী করলেন অভিনেতা সোহম?
আরও দেখুন

তাহেরা খাতুনের আরও অভিযোগ, গত এক বছর ধরে তার স্বামীর সঙ্গে অন্য এক নারীর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই নারীকে বিয়ে করে বাড়িতে আনার চেষ্টার প্রতিবাদ করায় তার উপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। একাধিকবার সালিশি সভা বসানো হলেও অভিযুক্ত শাসক দলের নেতা হওয়ায় কোনও সিদ্ধান্ত কার্যকর হয়নি। পঞ্চায়েত থেকে প্রশাসন—কেউই কার্যত কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এ বিষয়ে বিজেপি নেতা শ্যাম প্রসাদ বলেন, তৃণমূল নেতাদের চরিত্র এমন হলে রাজ্যে মহিলারা কীভাবে সুরক্ষিত থাকবে?

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Crime News: দিনের পর দিন বধূ নির্যাতন! শাসক নেতার পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, গ্রেফতার ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল