TRENDING:

Jalpaiguri Headless Case Update: শাশুড়ির কাটা মুন্ডু এখনও খুঁজে পেল না পুলিশ, অবশেষে জালে নিহতের জামাই! জলপাইগুড়িতে চাঞ্চল্য

Last Updated:

Jalpaiguri Headless Case Update: গলাকাটা মহিলা খুনের তদন্তে বড়সড় সাফল্য, গ্রেফতার মহিলার জামাই! ঘটনার সাতদিন পরেও এখন মুন্ডু খুঁজছে পুলিশ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: মহিলাকে মুন্ডু কেটে খুন করার অভিযোগে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। ঘটনায় গ্রেফতার মেয়ে জামাই । প্রাথমিক অনুমানে পুলিশ জানায়, সম্পত্তির কারণেই ঘটনাটি ঘটতে পারে। শাশুড়ি খুনের ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল জলপাইগুড়ি জেলা পুলিশ।
জলপাইগুড়িতে খুনের কিনারা এখনও অধরা
জলপাইগুড়িতে খুনের কিনারা এখনও অধরা
advertisement

কয়েকদিনের তল্লাশি, ড্রোন নজরদারি ও ফরেনসিক তদন্তের পর গ্রেফতার করা হয়েছে মৃতার জামাইকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। অভিযোগ, শাশুড়িকে খুন করে তাঁর মুণ্ড কেটে বাড়ির পেছনে লুকিয়ে রেখেছিল জামাই।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে আইটি দম্পতির মর্মান্তিক মৃত্যু, ফ্ল্যাটে পর পর দু’জনের চরম সিদ্ধান্ত! কেন?

advertisement

ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রথমদিকে তদন্তে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পুলিশকে। দেহের অংশ বিশেষ উদ্ধার হলেও মুণ্ড খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তল্লাশিতে নামানো হয় ড্রোন এবং ফরেনসিক টিম। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে রহস্যের জট খুলতে শুরু করে।

View More

আরও পড়ুন: শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক, গান গাইতে পারছেন না! বিরল রোগে আক্রান্ত গায়িকা কী জানালেন?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তীব্র গরমেও ক্ষতির হাত থেকে বাঁচবে ফসল, কৃষি বিজ্ঞানীর সহজ কিছু টিপস মেনে চললেই বাজিমাত
আরও দেখুন

শৌভনিক মুখোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার, সাংবাদিক সম্মেলনে জানান, ”তদন্তে উঠে এসেছে, সম্পত্তির লোভ থেকেই এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্ত জামাইকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।” অন্যদিকে এটাও ছাড় দেওয়া যাচ্ছে না কালাজাদুর কারণে এই ঘটনা ঘটাতে পারে মনে করছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত একাধিক তথ্য স্বীকার করেছে বলেও জানা গিয়েছে। ঘটনার পিছনে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Jalpaiguri Headless Case Update: শাশুড়ির কাটা মুন্ডু এখনও খুঁজে পেল না পুলিশ, অবশেষে জালে নিহতের জামাই! জলপাইগুড়িতে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল