TRENDING:

Death News: বছরের পুরো পরিশ্রমটাই জলে গেল, অসহায় চাষি বেছে নিলেন চরম পথ! কান্না থামছে না পরিবারের

Last Updated:

Death News: প্রায় আড়াই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন তিনি। কয়েক দিনের টানা বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের ফসল। ধার-দেনা করে চাষ করায় সেই ক্ষতির ধাক্কা সামলাতে পারেননি ধূপগুড়িতে আত্মঘাতী কৃষক, অভিযোগ পরিবারের ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধূরী, ধূপগুড়ি: ধূপগুড়িতে আত্মঘাতী কৃষক। কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম পরেশ সরকার। তিনি ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোইখাওয়া সেতু সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন।
আবহাওয়ার খামখেয়ালীপনায় ক্ষতিগ্রস্ত আলু ক্ষেত
আবহাওয়ার খামখেয়ালীপনায় ক্ষতিগ্রস্ত আলু ক্ষেত
advertisement

পরিবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন তিনি। কিন্তু অক্টোবরের ভয়াবহ বন্যা ও টানা বৃষ্টিতে চাষের জমিতে জল জমে ব্যাপক ক্ষতি হয়। তার মধ্যে কয়েক দিনের টানা বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের ফসল। আলু এবং বিনস-সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ধার-দেনা করে চাষ করায় সেই ক্ষতির ধাক্কা সামলাতে পারেননি বলেই পরিবারের অভিযোগ।

advertisement

আরও পড়ুন- রাম নবমীতে দুর্লভ রাজযোগ…! শ্রীরামের কৃপায় খুলবে ভাগ্য,দু-হাত ভরিয়ে দেবেন প্রিয় ৫ রাশিকে, জানুন কারা ভাগ্যবান?

মৃতের ছেলের দাবি, ফসল নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন পরেশবাবু। সকালে বাড়ির পাশের একটি বাঁশবাগানের গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলের কাছেই একটি কীটনাশকের বোতল পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

advertisement

আরও পড়ুন- শয্যাসঙ্গী প্রেমিককে ‘ভাই’ বানিয়ে…! মাদক যোগ থেকে সন্ন্যাসিনী, ১২ বছর যোগিনী থাকার পর ফের বোল্ড লুকে বলিউড কাঁপাচ্ছেন, বলুন তো কে এই নায়িকা?

সেরা ভিডিও

আরও দেখুন
'রান্নাঘরে কাঁদছে মা...' প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে এগিয়ে এলেন পাড়ার মহিলারাই! গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে কী ঘটছে দেখুন!
আরও দেখুন

এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, ঠিক এই দিনেই এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা থাকায় ঘটনাটি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। শাসক ও বিরোধী—উভয় পক্ষই ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে আক্রমণ করতে শুরু করেছে। কৃষকের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Death News: বছরের পুরো পরিশ্রমটাই জলে গেল, অসহায় চাষি বেছে নিলেন চরম পথ! কান্না থামছে না পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল