TRENDING:

Iran Israel Tention: জ্বলছে মধ্যপ্রাচ্য,যুদ্ধ পরিস্থিতিতে আটকে মেয়ে, আতঙ্কে দিন কাটছে বারাসতে সুলেখার বাবা-মা'র

Last Updated:

কবে ফিরবে মেয়ে? বারাসতের ঘরে আতঙ্কে দিন কাটাচ্ছেন মধ্যপ্রাচ্যে আটকে পড়া সুলেখার বাবা-মা! কর্মসূত্রে বাহরিনে থাকেন সুলেখা! যুদ্ধ আবহে সেখানেই আটকে পড়েছেন। মেয়েকে কাছে পাওয়ার অপেক্ষায় অসহায় বাবা-মা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: মধ্যপ্রাচ্যে মহারণ। আমেরিকা এবং ইজরায়েলের হামলায় তছনছ ইরান। লাগাতার হামলা-পালটা হামলার খবর প্রতিদিনই প্রকাশ্যে আসছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। যুদ্ধ পরিস্থিতির এই অস্থিরতার ছায়া এসে পড়েছে উত্তর ২৪ পরগনার বারাসতের এক সাধারণ পরিবারের জীবনে। বারাসাতের ন’পাড়া কালীবাড়ি এলাকার বাসিন্দা শঙ্কর দাসের কন্যা সুলেখা দাস বর্তমানে কর্মসূত্রে রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ বাহরিনে। হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা শেষ করে গত তিন বছর ধরে সেখানেই একটি হোটেলে কর্মরত তিনি। দেড় বছর আগে এক মাসের জন্য ছুটিতে বাড়ি এলেও তার পর থেকে আর দেশে ফেরা হয়নি।
advertisement

হামলার পর থেকে সুলেখার সঙ্গে ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ থাকলেও উৎকণ্ঠায় দিন কাটছে দাস পরিবারের। বাবা শঙ্কর দাস জানান, মেয়ের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে ঠিকই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভীষণ দুশ্চিন্তায় গোটা পরিবার। কবে বাড়ির মেয়ে নিরাপদে দেশে ফিরবে, সেটাই এখন একমাত্র চিন্তা। পরিবারের দাবি, সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে। শুধু তাঁদের মেয়ে নয়, ওই জায়গায় কর্মরত অন্যান্য ভারতীয়দেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক। শঙ্কর দাস বলেন, ভারত সরকার যেন দ্রুত পদক্ষেপ করে তার মেয়ে- সহ সমস্ত ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনে। প্রত্যেক পরিবারেরই একই অবস্থা, সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে। সুলেখাও মানসিকভাবে চাপে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর বাবা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জ্বলছে মধ্যপ্রাচ্য,যুদ্ধ পরিস্থিতিতে আটকে মেয়ে,আতঙ্কে দিন কাটছে বারাসতে সুলেখার বাবা-মা'র
আরও দেখুন

যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তা বেড়েই চলেছে। তাই মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার এখন সরকারের হস্তক্ষেপের অপেক্ষায়। দাস পরিবারের স্পষ্ট বক্তব্য, মেয়ে একবার ঘরে ফিরলে আর বিদেশে পাঠাবেন না।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Iran Israel Tention: জ্বলছে মধ্যপ্রাচ্য,যুদ্ধ পরিস্থিতিতে আটকে মেয়ে, আতঙ্কে দিন কাটছে বারাসতে সুলেখার বাবা-মা'র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল