স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই যুগলের বাড়ি ডোমজুড়। ওই যুগলের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল। সম্পর্ক থেকেই প্রেমে পড়ে দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের ভালোবাসা সম্পর্ক এবং বিয়ে নেয়নি পরিবার। এদিন দু’জনে সিনেমা দেখতে আসে সাকরাইল থানা এলাকায় আন্দুলের একটি সিনেমা হলে। সিনেমা হলে স্পেশাল দর্শক আসন বা কেবিন রয়েছে। যেখানে আলাদাভাবে বসে সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে। সিনেমা শো-তে দুজনে কেবিনের টিকিট কেটে সিনেমা দেখতে এসেছিলেন। শো শেষে অচৈতন্য অবস্থায় দু-জনকে পড়ে থাকতে দেখা যায়।
advertisement
সেই খবর পেয়ে পৌঁছয় পুলিশ।সিনেমা হল থেকে জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে।চিকিৎসকরা জানিয়েছেন দুজনের অবস্থা সংকটজনক। পুলিশ সূত্রে খবর, প্রেমিকের থেকে প্রেমিকার বয়স বেশি হওয়ায় তাদের সম্পর্কে বা বিয়েতে পরিবারের আপত্তি জেনেই দু’জনে আত্মহত্যার চেষ্টা করে বলে অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিনেমা শো শেষে, সিনেমা হলের দর্শক আসন থেকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওই মহিলা ও পুরুষকে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
