TRENDING:

Howrah News:দোকানে সবে তালা দিচ্ছিলেন, তার মধ্যেই ব্যবসায়ীর গয়না ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীর, দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

ব্যবসায়ী রোজ দিনের শেষে দোকানের সব সোনা রুপুর গয়না নিয়ে বাড়ি ফিরতেন! এদিনও ব্যাগটা পায়ে মাঝে চেপে রেখে তিনি দোকানে তালা দিচ্ছিলেন! সেই সময়ই ব্যাগটা ছোঁ মেরে নিয়ে পালাল দুষ্কৃতী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ডোমজুড় থানার সলপ এলাকায়। জানা যায়, এক স্বর্ণ ব্যবসায়ী বুধবার রাতে দোকান বন্ধ করে সোনা ও রুপোর গয়না সমেত একটি ব্যাগ দুটি পায়ের মাঝখানে রেখে দরজায় তালা দিচ্ছিলেন। সেই সময় এক দুষ্কৃতী এসে তার ব্যাগটা নিয়ে চম্পট দেয়। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।
হাওড়ায় দুঃসাহসিক ছিনতাই
হাওড়ায় দুঃসাহসিক ছিনতাই
advertisement

ব্যবসায়ীর দাবি, প্রায় ১০ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না ছিল ব্যাগে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ছিনতাইবাজ ব্যবসায়ীর পূর্ব পরিচিত কেউ! কারণ ব্যবসায়ী প্রতিদিন দোকান বন্ধ করার সময় যাবতীয় সোনা ও রুপার গয়না ব্যাগে ভরে বাড়ি নিয়ে চলে যেতেন! ব্যবসায়ীর এই অভ্যাসের কথা নিশ্চয়ই জানত দুষ্কৃতী! সেই মতো দোকানের বাইরে ওঁত পেতে বসেছিল। যেই না ব্যবসায়ী ব্যাগ নিয়ে দোকান থেকে বার হলেন, অমনি সজাগ হল চোর! এর পর যখন দুই পায়ের মধ্যিখানে ব্যাগটা চেপে ধরে ব্যবসায়ী গেটে তালা লাগাচ্ছিলেন, তখনই মোক্ষম সুযোগ! এক লহমায় ব্যাগটা টেনে নিয়ে দে দৌড়! পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অবশেষে রানিবাঁধে তৃণমূল প্রার্থীর পাশে প্রাক্তন মন্ত্রী, তবে সংশয় একটা রয়েই গেল...
আরও দেখুন

অন্যদিকে, প্রায় ২ কোটি টাকার গয়না চুরির ঘটনা সামনে এসেছে কেরালার কোভডিয়ার প্যালেস থেকে। এই প্রাসাদটি ত্রাভাঙ্কোর রাজপরিবার-এর অন্যতম গুরুত্বপূর্ণ আবাস। এই রাজপরিবারের সঙ্গেই জড়িয়ে আছে শ্রী পদ্মনাভস্বামী মন্দির। এই মন্দিরকে বিশ্বের অন্যতম ধনী ধর্মীয় স্থান হিসাবে ধরা হয়। ফলে, এই চুরি শুধু ধন-সম্পত্তি চুরিই নয়, এই গয়নার সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News:দোকানে সবে তালা দিচ্ছিলেন, তার মধ্যেই ব্যবসায়ীর গয়না ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীর, দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল