আর পাঁচটা শিশুদের মতো পরিবেশের প্রতিটি জীবের সঙ্গে ওদের পরিচিতি এবং তাদের গুরুত্ব জানানোর উদ্দেশ্যে এই শিবির। পরিবেশ কর্মীদের উপস্থিতিতে উলুবেড়িয়া আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে এই শিবিরের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ মিলছে না কুমিরের সঠিক সংখ্যার হদিশ! এবার সুন্দরবনে দু’মাস অন্তর চলবে গণনা
advertisement
শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় বন্যপ্রাণ সম্পর্কে ওদের সাংকেতিক ভাষায় জ্ঞান অর্জন। সাধারণ দিনের থেকে ক্লাসরুমে এই পরিবেশ পাঠের এই শিবির ছেলে-মেয়েদের মধ্যে দারুণ আগ্রহ দেখা যায়। উদ্যোক্তাদের কথায়, আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের সমস্ত শিশুদের মধ্যে গ্রাম বাংলার মাটিতে যে সমস্ত প্রাণীকুল/জীব বৈচিত্র রয়েছে, তা স্মার্ট টেলিভিশনের মাধ্যমে এক এক করে চেনানো হয়।
হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের কো-অর্ডিনেটর ও ডট ফাউন্ডেশনের সভাপতি দীপঙ্কর পোড়েল বলেন, সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে তবেই সুন্দর সুস্থ পৃথিবী গড়ে তোলা সম্ভব। পরিবেশ রক্ষার দায়িত্ব সকলের মধ্যে থাকা প্রয়োজন। এদিন পরিবেশ পাঠে বিশেষভাবে সক্ষম শিশুদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিবিরে উপস্থিত ছিলেন এক্স ডিভিশনাল ফরেস্ট অফিসার বিজন মজুমদার, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদিকা কল্যানী পালুই , ডট ফাউন্ডেশনের সম্পাদক মহিদুল আলী, সদস্য স্বাধীন ঘোষ, বাপন মান্না, দূরদর্শনখ্যাত নৃত্য শিল্পী পৌলমী মোদক ও আনন্দ ভবন স্কুলের ইনচার্জ অজয় দাস ও সমস্ত শিক্ষকবৃন্দ। এই সচেতনতায় সমস্ত ছাত্রছাত্রীরা ভীষণ খুশি হওয়ায় আমরাও ভীষণ খুশি জানায় যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদিকা কল্যানী পালুই ।





