TRENDING:

Iran Israel America War Update: ৮ তারিখ বিয়ে, কবে ফিরবেন সারথী? যুদ্ধের জেরে অনিশ্চিত ডোমজুড়ের যুবকের বিয়ে

Last Updated:
advertisement
যুদ্ধের জেরে অনিশ্চিত বাঙালি যুবকের বিয়ে৷ পরিস্থিতি যা, এখন ছেলের চারহাত এক হওয়ার থেকেও বাড়ির ছেলে যাতে সুস্থ ভাবে বাড়িতে ফিরতে পারেন, সেই প্রার্থনাই করছে হাওড়ার ডোমজুড়ের মুখোপাধ্যায় পরিবার৷
শারজায় আটকে পাত্র সারথী মুখোপাধ্যায়৷
শারজায় আটকে পাত্র সারথী মুখোপাধ্যায়৷
advertisement

হাওড়ার ডোমজুড়ের দক্ষিণ ঝাপরদাহের বাসিন্দা সারথী মুখোপাধ্যায়ের বিয়ে ঠিক হয়ে রয়েছে আগামী ৮ মার্চ৷ যদিও ইরানের সঙ্গে ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধের কারণে দেশে ফেরার বিমানই ধরতে পারেননি সংযুক্ত আরব আমিরশাহির শারজায় কর্মরত ওই যুবক৷ পরিস্থিতি যা, তাতে ৮ তারিখের আগে সারথীর দেশে ফিরতে পারার সম্ভাবনা ক্ষীণ৷ ফলে তাঁর বিয়েই এখন অনিশ্চিত৷ ফলে সারথীর পরিবারের মতোই তাঁর হবু শ্বশুরবাড়ির লোকজনও চরম দুশ্চিন্তায়৷

advertisement

পরিবার সূত্রে খবর, ২০২৩ সাল থেকে শারজার একটি বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছেন সারথী মুখোপাধ্যায়৷ ১ মার্চ তাঁর দেশে ফেরার বিমান ধরার কথা ছিল৷ কিন্তু ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধের কারণে উপসাগরীয় এলাকার আকাশপথই কার্যত বন্ধ হয়ে যায়৷ ফলে কয়েকশো ভারতীয়ের মতো আটকে পড়েছেন সারথীও৷ বাতিল হয়ে যায় তাঁর বিমান৷

এ দিকে ৮ তারিখে বিয়ে ঠিক থাকায় অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলেছিল সারথীর পরিবার৷ একই অবস্থা তাঁর হবু শ্বশুরবাড়ির দিকেও৷ দু পক্ষেরই নিমন্ত্রণ সারা হয়ে গিয়েছে৷ ঠিক করা রয়েছে বিয়ে বাড়ি থেকে ক্যাটারার, সবই৷ ফলে যুদ্ধের জন্য বিয়ে শেষ পর্যন্ত ভেস্তে গেলে আর্থিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে৷ তবে আর্থিক ক্ষতি মেনে নিলেও সারথী এবং তাঁর শ্বশুরবাড়ির পরিবার এখন চাইছে, সুস্থ ভাবে যেন দেশে ফিরে আসতে পারেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহরের কোলাহল থেকে অনেক দূরে! লাল মাটির বনপথে ডানা মেলুন সুতানের জঙ্গলবাড়ি ইকো পার্কে
আরও দেখুন

ফোনে যোগাযোগ করা হলে সারথী জানিয়েছেন, আপাতত তাঁদের বলা হয়েছে ১ মার্চের বাতিল হওয়া বিমান আগামী ১০ তারিখ শারজা থেকে রওনা দেবে৷ আপাতত এখন সেই আশাতেই দিন গুনছেন সারথী এবং তাঁর পরিবার৷ অপেক্ষায় সারথীর হবু স্ত্রীও৷

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Iran Israel America War Update: ৮ তারিখ বিয়ে, কবে ফিরবেন সারথী? যুদ্ধের জেরে অনিশ্চিত ডোমজুড়ের যুবকের বিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল