TRENDING:

Hooghly Storm News: গভীর রাতে ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড নসিবপুর, রাস্তার উপর ভেঙে পড়ল বাঁশের কাঠামো!

Last Updated:

Hooghly Storm News: হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত সিঙ্গুর থানার নসিবপুর গ্রামে শুক্রবার গভীর রাতে আকস্মিক ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ল একটি বড়সড় বাঁশের কাঠামো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত সিঙ্গুর থানার নসিবপুর গ্রামে শুক্রবার গভীর রাতে আকস্মিক ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ল একটি বড়সড় বাঁশের কাঠামো। স্থানীয় সূত্রে জানা গেছে, এন ডি মিলন সমিতির উদ্যোগে অন্নপূর্ণা পুজো উপলক্ষে তৈরি করা হয়েছিল ওই উঁচু কাঠামোটি। কিন্তু রাতের প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে সেটি হঠাৎই ভেঙে পড়ে রাস্তার উপর ছড়িয়ে পড়ে।ঘটনাটি ঘটে নসিবপুর টেলিফোন অফিস এবং গোবিন্দপুর কৃষি সমবায় সমিতির অদূরে। বাঁশের কাঠামো ভেঙে পড়ায় সাময়িকভাবে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে রাতের সময় ঘটনাটি ঘটায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।
হুগলি 
হুগলি 
advertisement

‘বুথে ৫০০ থাকলে ৪০০ নাম বাদ! অফিসারকদের কেরল, তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে’ বিস্ফোরক অভিযোগ মমতার

৪০ পাতার নথিতে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ! আজ কলকাতায় বিজেপির ‘চার্জশিট’ পেশ করবেন অমিত শাহ

সেরা ভিডিও

আরও দেখুন
ভয়হীন ভোটের ডাক! সীমান্তের ওপারের ভোটারদের জন্য বিশেষ বন্দোবস্ত, আশ্বস্ত করতে গ্রামে গ্রামে পৌঁছল প্রশাসন
আরও দেখুন

যদিও সৌভাগ্যবশত কোনও প্রাণহানির খবর মেলেনি, তবে অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীদের মতে, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে শক্তপোক্ত করে বাঁধা বাঁশের কাঠামোও টিকতে পারেনি। হঠাৎ বিকট শব্দে কাঠামোটি ভেঙে পড়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই ঘর থেকে বেরিয়ে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন।ঘটনার পর এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্রুত ভাঙা কাঠামো সরিয়ে রাস্তা পরিষ্কার করা এবং ভবিষ্যতে এ ধরনের অস্থায়ী নির্মাণে আরও সুরক্ষা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, পুজোর সময় এ ধরনের কাঠামো তৈরিতে প্রশাসনিক নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Hooghly Storm News: গভীর রাতে ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড নসিবপুর, রাস্তার উপর ভেঙে পড়ল বাঁশের কাঠামো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল