TRENDING:

North 24 Parganas News: মাসের পর মাস জলমগ্ন হাবড়ার এই এলাকা! পচা জল পেরিয়ে যাতায়াত, জ্বর-চর্মরোগ নিত্যসঙ্গী, স্থায়ী সমাধানের দাবি

Last Updated:

North 24 Parganas News: মাসের পর মাস জলমগ্ন হাবড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুপার মার্কেট ফল পট্টি এলাকার। পচা, নোংরা জল পেরিয়ে যাতায়াত। মশা-মাছির উপদ্রব ও দুর্গন্ধে নাকাল গোটা এলাকা। বাড়ছে জ্বর, চর্মরোগের প্রবণতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শীতের শেষে দীর্ঘ সময় বঙ্গে বৃষ্টির নামমাত্র না হলেও, এই এলাকা কিন্তু জলমগ্ন বেশ কিছু সময় ধরেই। আর তাতেই বেহাল জনজীবন। চরম দুর্ভোগ হাবড়ার নাগরিকদের কাছে। মাসের পর মাস রাস্তায় নোংরা জল জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় মানুষদের। চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে রাস্তা। মশা-মাছির উপদ্রব ও দুর্গন্ধে কার্যত নাকাল গোটা এলাকা।
advertisement

একাধিকবার স্থানীয় পুরপ্রতিনিধি ও পুরসভাকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। এমনই পরিস্থিতি হাবড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুপার মার্কেট ফল পট্টি এলাকার।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের ওলিতে গলিতে এখন লাইট-ক্যামেরা-অ্যাকশন! চলছে ডুয়ার্সের প্রথম ফ‍্যাশন ফিল্মের শুটিং, মুক্তি কবে

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি নালা পরিষ্কার না হওয়ায় নালার জল উপচে রাস্তায় দাঁড়িয়ে থাকছে। ঢালাই রাস্তা থাকা সত্ত্বেও তার উপর জল জমে থাকায়, সেই রাস্তা ব্যবহার করে স্বাভাবিক চলাচল অসম্ভব হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হলে বাড়ির উঠোন বা উঁচু জায়গা দিয়েই যাতায়াত করতে হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুনঃ বন্যার পর থেকে তাঁবুতেই জীবন! সর্বহারাদের পাশে বাম সংগঠন, ধূপগুড়ির ৬ পরিবার পেল স্থায়ী ঘর

স্থানীয়রা জানান, ছোট বাচ্চারা না বুঝেই নোংরা জলে নেমে পড়ছে। তার জেরে অসুস্থ হয়ে পড়ছে। জ্বর, চর্মরোগ যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এমনকি রাস্তার এই অবস্থা দেখে বিয়ের সম্বন্ধ দেখতে এসেও লোকজন মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে দাবি। এমন পরিবেশে কে আসবে। বর্ষাকালে কয়েক মাস জল জমে থাকলেও কোনওভাবে মেনে নেন তারা। কিন্তু শীতকালেও একই অবস্থা। প্রায় দু’বছর ধরে নালা পরিষ্কার হয়নি বলেই জানাচ্ছেন এলাকায় সমস্যার সম্মুখীন হওয়া মানুষগুলি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিনিকেতন ভ্রমণে নতুন নিয়ম! সপ্তাহে ৩ দিন হেরিটেজ ওয়াকের সুযোগ, টিকিট পাবেন কোথায়?
আরও দেখুন

এ বিষয়ে হাবড়ার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা জানান, সমস্যার কথা তাঁদের নজরে এসেছে এবং সাফাই কর্মীদের দিয়ে নালা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। তবে পুরপ্রধানের এই দাবির সঙ্গে বাস্তব চিত্রের কোনও মিল নেই বলে অভিযোগ বাসিন্দাদের। তাঁদের দাবি, এখনও পর্যন্ত ওই এলাকা থেকে জল সরানোর কোনও উদ্যোগ দেখা যায়নি, নালাও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। বাসিন্দারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: মাসের পর মাস জলমগ্ন হাবড়ার এই এলাকা! পচা জল পেরিয়ে যাতায়াত, জ্বর-চর্মরোগ নিত্যসঙ্গী, স্থায়ী সমাধানের দাবি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল