TRENDING:

Government of West Bengal: বন্যায় ভিটেমাটি হারানো মানুষের পাশে রাজ্য! জিটিএ-র হাতে তুলে দেওয়া হল দেড় একর জমি, ৪৭টি পরিবার পাবে পাট্টা

Last Updated:

Government of West Bengal: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার। জিটিএ প্রশাসনের হাতে তুলে দেওয়া হল দেড় একর জমি। সরকারের পদক্ষেপে সব হারানো মানুষগুলির মুখে ফুটেছে হাসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিম্পং, পার্থ প্রতিম সরকারঃ ২০২৩-এর ৪ অক্টোবরের সেই ভয়াবহ রাত! নর্থ সিকিমে মেঘভাঙা বৃষ্টি, লোনাক হ্রদে বিস্ফোরণ। বন্যায় ভেসে যায় নর্থ সিকিমের একাংশ। ভয়াল রূপ নেয় তিস্তা। নদীগর্ভে চলে যায় একের পর এক বাড়ি। এবার সেই ভিটেমাটি হারানো মানুষগুলির পাশে দাঁড়াল রাজ্য সরকার।
জিটিএর হাতে জমি তুলে দেওয়া হল
জিটিএর হাতে জমি তুলে দেওয়া হল
advertisement

২০২৩-এর ৪ অক্টোবরের সেই রাতে তিস্তার গ্রাসে চলে গিয়েছিল তিস্তাবাজার, মেল্লি, ভালুখোলা। চারিদিকে ছিল সব হারানোর আর্তনাদ। আজও তিস্তাপাড়ের বাসিন্দাদের সেই স্মৃতি তাড়া করে বেড়ায়। তবে এবার সেই ক্ষত কিছুটা ভুলে তাঁদের মুখে ফুটেছে হাসি। সৌজন্যে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারবাসীর স্বপ্নের প্রকল্পের কাজ শুরু! কয়েক কোটি খরচে তৈরি হচ্ছে অত্যাধুনিক সুইমিং পুল, শহর জুড়ে খুশির হাওয়া

advertisement

বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য। তুলে দেওয়া হবে জমির পাট্টা। ইতিমধ্যেই জিটিএ প্রশাসনের হাতে দেড় একর জমি তুলে দিয়েছে সরকার। ক্যাবিনেট বৈঠকে পাস হওয়ার পরেই জমি হস্তান্তর করা হয়। এর আগে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির জন্য ৩ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছিল জিটিএ। অনেকেই তা পেয়েছেন, বাকিরাও দ্রুত পাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

২৩-এর অক্টোবর থেকে আজও অনেক পরিবার ত্রাণ শিবির তথা কমিউনিটি হলে রয়েছেন। কারও আবার ঠাঁই হয়েছে ত্রিপলের তলায়। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো জমি তুলে দিচ্ছে রাজ্য। দ্রুত ক্ষতিগ্রস্ত ৪৭টি পরিবারের হাতে পাট্টা তুলে দেবেন জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনীত থাপা। সব মিলিয়ে, ভয়াবহ বন্যার আড়াই বছরের মাথায় তিস্তাপাড়ে স্বস্তির হাওয়া।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Government of West Bengal: বন্যায় ভিটেমাটি হারানো মানুষের পাশে রাজ্য! জিটিএ-র হাতে তুলে দেওয়া হল দেড় একর জমি, ৪৭টি পরিবার পাবে পাট্টা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল