TRENDING:

Train Fire at Bardhhaman: দাউ দাউ করে জ্বলছে ট্রেনের কোচ, ভয় কাঁপছে যাত্রীরা! ভোর ৪টের সময় বর্ধমান স্টেশনে আতঙ্ক

Last Updated:

যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে জিআরপি আর ইপিএফ ঘটনাস্থলে আসে খবর দেওয়া হয় দমকলকে।

advertisement
কাটোয়া,পূর্ব বর্ধমান: ভোরের আলো ফুটতে না ফুটতেই কাটোয়া স্টেশনে আতঙ্ক৷ ট্রেনের মধ্যে দাউ দাউ করে আগুন, জ্বলতে থাকে ট্রেনের কামরা। ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনা ঘটে৷ দু নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন দেখতে পায় যাত্রীরা৷ আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে জিআরপি আর ইপিএফ ঘটনাস্থলে আসে৷ পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন আয়ত্তে নিয়ে আসে। আপাতত আগুন নিয়ন্ত্রণে৷
fire on train, Representative Image. This Image is not of Bardhaman Station
fire on train, Representative Image. This Image is not of Bardhaman Station
advertisement

এক ঘণ্টা কুড়ি মিনিটের চেষ্টায় আগুন পুরো নিয়ন্ত্রণ হয়েছে বলে জানায় দমকল বিভাগের আধিকারিক। আগুন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান বলে জানা যায়।

আরও পড়ুনYuva Sathi: মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে, যুব সাথী প্রকল্পে আবেদন করতে কী কী নথি লাগবে? কীভাবেই বা আবেদন করবেন? জেনে নিন ভাল করে

advertisement

এরপর বর্ধমান স্টশনে যদিও ট্রেন চলাচল স্বাভাবিক আছে। কীভাবে আগুন লেগেছে খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা। কোন ট্রেনের কোচে আগুন লেগেছে, সে তথ্য এখনও পরিষ্কার নয়৷ তবে পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক৷

লোকাল ট্রেন মহানগরের লাইফলাইন। কম সময়ে কম খরচে দ্রুত শহর এবং শহরতলীর মধ্যে যাতায়াতের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম লোকাল ট্রেন।

লোকাল ট্রেনে অনেকেই নিয়মিত যাতায়াত করেন। কিন্তু জানেন কি লোকাল ট্রেনে কতগুলি চাকা থাকে? বর্তমানে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন থেকেই রাজ্যের অধিকাংশ লোকাল ট্রেন চলাচল করে। একটা সময়ে সব লোকাল ট্রেন ৯ কোচের হলেও বর্তমানে অধিকাংশ লোকাল ট্রেনই ১২ কোচের।কিছু কিছু লোকাল ট্রেন এখনও ৯ কোচের রয়েছে বটে। লোকাল ট্রেনের প্রতিটি কোচে থাকে ৮টি করে চাকা।এবার ৯ কোচের লোকাল ট্রেনের মোচ চাকার সংখ্যা ৭২টি। ১২ কোচের লোকালে চাকা থাকে ৯৬টি। ট্রেনেই ইঞ্জিন যদি আলাদা থাকে তা হলে সেই ইঞ্জিনেও ৮টি করেই চাকা থাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

রণদেব মুখোপাধ্যায়

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Train Fire at Bardhhaman: দাউ দাউ করে জ্বলছে ট্রেনের কোচ, ভয় কাঁপছে যাত্রীরা! ভোর ৪টের সময় বর্ধমান স্টেশনে আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল