TRENDING:

ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিলও ছিল! তবু ভোটার তালিকা থেকে কেন বাদ বাবা ও ছেলের নাম? দুশ্চিন্তায় বাসন্তীর পরিবার 

Last Updated:

বাসন্তীর রবীন্দ্রনাথ বর ও প্রসেনজিৎ বর, আলিপুরদুয়ারের বিডিও প্রসেনজিৎ কুন্ডুর নাম এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ায় পরিবারে ও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপ বিশ্বাস, বাসন্তী:  ভোটার কার্ড, আধার কার্ড, ১৯৯৬ সালের ভোটার তালিকায় নাম এমনকি ১৯৭৩ সালের জমির দলিলও রয়েছে। কিন্তু তবু সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল বাবা ও ছেলের। দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর শিবগঞ্জের বাসিন্দা রবীন্দ্রনাথ বর ও তাঁর ছেলে প্রসেনজিৎ বরের নাম বাদ পড়েছে। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় তাঁদের নামের উপর ডিলিটেড লেখা রয়েছে। শনিবার সেই তালিকা প্রকাশ পেতেই ভেঙে পড়েছেন পরিবারের সকল সদস্যরা।
ভোটার তালিকা থেকে বাদ বাবা ও ছেলের নাম! দুশ্চিন্তায় বাসন্তীর পরিবার  
ভোটার তালিকা থেকে বাদ বাবা ও ছেলের নাম! দুশ্চিন্তায় বাসন্তীর পরিবার  
advertisement

মাত্র সপ্তাহ দুয়েক আগেই রবীন্দ্রনাথের স্ত্রী গত হয়েছেন। এসআইআর শুনানিতে স্বামী ও সন্তানকে ডাকার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আর তাঁর মৃত্যুর পর এক মাস কাটতে না কাটতেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গেল স্বামী ও সন্তানের। শুধুমাত্র ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণেই তাঁদেরকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি মিঠুনের।

advertisement

৩৭ বছর ধরে ইরান শাসন করা সর্বোচ্চ নেতা! জানেন, কে ছিলেন আয়াতোল্লা আলি খামেনেই?

নেতৃত্বের শূন্যতায় বংশধরই ভরসা! আয়াতোল্লা আলি খামেনেইয়ের পরে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে?

অন্য দিকে, এসআইআর-এর চূড়ান্ত তালিকায় নাম বাদ গেল ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডুর। তিনি আলিপুরদুয়ার শহরের বাসিন্দা। তাঁর নাম বাদ যাওয়ার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে আলিপুরদুয়ার শহর এলাকায়। বিডিও প্রসেনজিৎ কুন্ডুর বাড়ি আলিপুরদুয়ার শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। ইটখোলা নামের একটি স্থানে তাঁর বাড়ি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

তাঁর বয়স ৩৭ বছর। কর্মসূত্রে তিনি ময়নাগুড়িতে থাকছেন পরিবার নিয়ে। শনিবার প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। আলিপুরদুয়ারে বাদ গিয়েছে ১১ হাজার ৬৯২ জনের নাম। তাঁর মধ্যে রয়েছে এই বিডিও-র নাম। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যদিও ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডু এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এমনকি এলাকার বিএলও কিছু বলতে নারাজ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিলও ছিল! তবু ভোটার তালিকা থেকে কেন বাদ বাবা ও ছেলের নাম? দুশ্চিন্তায় বাসন্তীর পরিবার 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল