TRENDING:

SIR-এর প্রতিবাদে বিডিও অফিস ভাঙচুর, আগুন ধরানোর অভিযোগ! চাকুলিয়ার ঘটনায় কড়া পদক্ষেপ কমিশনের

Last Updated:

উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এসআইআর-এর প্রতিবাদে বিডিও অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এবার কড়া পদক্ষেপ নিল কমিশন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এসআইআর-এর প্রতিবাদে বিডিও অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এবার কড়া পদক্ষেপ নিল কমিশন৷ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে মুখ্য সচিব৷ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আরও জোরদার করতে হবে, জানালেন সিইও মনোজ আগরওয়াল৷
SIR-এর প্রতিবাদে বিডিও অফিস ভাঙচুর, আগুন ধরানোর অভিযোগ! চাকুলিয়ার ঘটনায় কড়া পদক্ষেপ কমিশনের
SIR-এর প্রতিবাদে বিডিও অফিস ভাঙচুর, আগুন ধরানোর অভিযোগ! চাকুলিয়ার ঘটনায় কড়া পদক্ষেপ কমিশনের
advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)-কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া৷ বিডিও অফিসে ভাঙচুর, আগুন ধরিয়ে হয়েছে বলেও অভিযোগ ওঠে৷ পুলিশ সূত্রে খবর, চাকুলিয়ার কাহাটা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কয়েক জন। যাঁদেরকে এসআইআরের শুনানির জন্য ডাকা হয়েছিল তাঁরাই এসব করেছেন বলে অভিযোগ৷ বিডিও অফিসে ভাঙচুরের সময়ে উপস্থিত এক আইসি জখম হয়েছেন বলেও জানা গিয়েছে৷ চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিডিও৷

advertisement

আরও পড়ুন: সরস্বতী পুজোর দিন হবে না জয়েন্ট এন্ট্রান্স, দিন বদল পরীক্ষার! খুশির খবর জানিয়ে পোস্ট মমতার

আরও পড়ুন: ‘হাতটা সারাজীবনের জন্য…’ হাসির আড়ালে প্রবল যন্ত্রণা! জটিল রোগে আক্রান্ত অর্চনা, কী হয়েছে অভিনেত্রীর? জানুন কীভাবে আঘাত হানতে পারে এই রোগ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাইকে একসঙ্গে ৪ জন! ডাম্পার দিল ধাক্কা, পুরুলিয়ার দুই ছৌ শিল্পীর মর্মান্তিক মৃত্যু
আরও দেখুন

অন্যদিকে, চাকুলিয়ার বুধবারের ঘটনার একদিন আগেই মঙ্গলবার এসআইআরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মালদহ জেলার ফরাক্কা৷ হেয়ারিং ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ ওঠে৷ ফরাক্কা বিডিও অফিস চত্বরে সমস্ত বিএলও একযোগে অবস্থান বিক্ষোভে বসেন। ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা৷ পরের দিনই একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে৷ দুই ঘটনার পরই নিরাপত্তা নিয়ে কড়া ব্যবস্থা কমিশনের৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR-এর প্রতিবাদে বিডিও অফিস ভাঙচুর, আগুন ধরানোর অভিযোগ! চাকুলিয়ার ঘটনায় কড়া পদক্ষেপ কমিশনের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল