TRENDING:

TMC Councilor Arrested: লাথিতে বৃদ্ধের মৃত্যু, ব্যারাকপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর! অভিযুক্তকে সাসপেন্ড করল দল

Last Updated:

ধৃত কাউন্সিলরকে সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করবে পুলিশ৷ তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অরুণ ঘোষ, ব্যারাকপুর: লাথিতে বৃদ্ধের মৃত্যু৷ এই গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর৷ ধৃত ওই কাউন্সিলরের নাম রবিন ভট্টাচার্য৷ তিনি উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ আগামিকাল তাঁকে ব্যাারাকপুর আদালতে পেশ করবে পুলিশ৷
ধৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷
ধৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷
advertisement

গ্রেফতারির পরেই অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে শাসক দলও৷ ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন, ৬ বছরের জন্য অভিযুক্ত কাউন্সিলরকে সাসপেন্ড করেছে দল৷

গতকাল শনিবার একটি বেআইনি নির্মাণকে কেন্দ্র করে উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মণিরামপুর এলাকায় গন্ডগোলের সৃষ্টি৷ বেআইনি নির্মাণে বাধা দেন স্থানীয় কয়েকজন বাসিন্দা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ ঘটনাস্থলে গিয়ে হেমন্ত অধিকারী নামে প্রতিবাদী এক যুবককে তিনি মারধর করেন বলে অভিযোগ৷

advertisement

ছেলেকে মার খেতে দেখে তৃণমূল কাউন্সিলরকে বাধা দিতে আসেন হেমন্ত অধিকারীর বাবা ৮১ বছরের বৃদ্ধ তুলসী অধিকারী৷ অভিযোগ, তখন ওই বৃদ্ধকেও লাথি মারেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ৷ সঙ্গে সঙ্গে জ্ঞান হারান ওই বৃদ্ধ৷ ব্যারাকপুর ক্যান্টমেন্ট হাসপাতালে নিয়ে গেলে ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ যদিও গতকাল বৃদ্ধকে মারধরের কথা অস্বীকার করেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর৷

advertisement

পরে অবশ্য মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷ এ দিন প্রথমে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভ্যালেন্টাইন্স ডে-র আগেই চড়া দাম! এক পিস তাজা লাল গোলাপ কত দামে বিক্রি হচ্ছে? জানুন
আরও দেখুন

ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, ‘তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা দল বরদাস্ত করে না। বাকিটা প্রশাসন দেখবে। অভিযুক্ত কাউন্সিলরকে দল ৬ বছরের জন্য সাসপেন্ড করল৷’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
TMC Councilor Arrested: লাথিতে বৃদ্ধের মৃত্যু, ব্যারাকপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর! অভিযুক্তকে সাসপেন্ড করল দল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল