মার্চ মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ এলাকায় ঘটেছে এই ঘটনা৷ এই ঘটনায় জড়িত সাতজন CAPF কর্মীর বিরুদ্ধে বিভিন্ন মাত্রার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ECI)। অভিযুক্তদের মধ্যে তিনজনকে সাত দিনের জন্য প্যারামিলিটারি জেলে পাঠানো হয়েছে। দু’জনকে সতর্কবার্তা দিয়ে তিরস্কার করা হয়েছে। বাকি দু’জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, যা শেষ হলে আরও কঠোর শাস্তির সম্ভাবনা রয়েছে।
advertisement
আরও পড়ুন: LPG সিলিন্ডার নেওয়ার আগে এই একটি জিনিস ‘চেক’ করে নিয়েছেন তো? নাহলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে
নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, নির্বাচনী দায়িত্বে থাকা CAPF কর্মীদের কোনও ধরনের আমন্ত্রণ, উপহার বা আপ্যায়ন গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমন আচরণ নিরপেক্ষতার উপর প্রভাব ফেলে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নের মুখে ফেলে। এমনকী এই ঘটনাকে বর্তমানে APF ইউনিটগুলির প্রি-ডিপ্লয়মেন্ট ট্রেনিংয়ে বাধ্যতামূলক উদাহরণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য এটি সতর্কবার্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও বিজেপি-সহ অন্যান্য বিরোধী দল অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় বাহিনীর স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে বিশেষ সুবিধা বা আপ্যায়ন গ্রহণ নিরপেক্ষতার উপর প্রভাব ফেলতে পারে৷ তাই এবার শুরু থেকেই বাহিনীর উপর কড়া নজরে কমিশনের৷
আরও পড়ুন: এখনও কেন বুথে বুথে প্রকাশ পেল না SIR সাপ্লিমেন্টারি তালিকা? আসল কারণ জানিয়ে দিল নির্বাচন কমিশন
নজর রাখতে কী কী ব্যবস্থা?
সমস্ত CAPF গাড়িতে জিও-ট্যাগিং ও GPS ট্র্যাকিং
কেন্দ্রীয় বাহিনীর ডিউটিরত জওয়ানদের প্রতিদিনের গতিবিধি ও যোগাযোগের বাধ্যতামূলক রিপোর্ট
কমিশনের আচমকা পরিদর্শন ও অডিট
সূত্রের খবর, নির্বাচন কমিশন জানিয়েছে আগামী দিনেও এমন ভুলে কঠোর শাস্তি দেবে কমিশন৷ নাম না করে এক কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, “বার্তা একেবারে স্পষ্ট—কোনও ছাড় নেই।”
