TRENDING:

Habra Accident: কাজ থেকে আর বাড়ি ফেরা হল না! হাবরায় দ্রুতগতির বাইকের ধাক্কায় রাস্তায় বলি বৃদ্ধ, হাপুস নয়নে কান্না পরিবারের

Last Updated:

North 24 Parganas Habra Accident: হাবরা থানার অন্তর্গত বনমনিয়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহী বৃদ্ধের। দ্রুত গতির বাইকের সজোরে ধাক্কায় সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মারা যান বৃদ্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 হাবরা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: কাজ থেকে আর বাড়ি ফেরা হল না বৃদ্ধের। পথ দুর্ঘটনা কাড়ল প্রাণ। হাবরা থানার অন্তর্গত বনমনিয়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহী বৃদ্ধের। দ্রুত গতির বাইকের সজোরে ধাক্কায় সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মারা যান বৃদ্ধ।
হাবরা হাসপাতাল
হাবরা হাসপাতাল
advertisement

জানা যাচ্ছে, নিহত বৃদ্ধের নাম আব্দুল খালেক মিয়া (৬০)। তিনি হরিণঘাটা থানার নগরউখড়া সিঙা গ্রামের বাসিন্দা। এদিন কলকাতা থেকে হাবরায় ট্রেনে নেমে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি কলকাতার একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষীর কাজ করেন। হাবরা থেকে নগরউখড়াগামী একটি মোটরসাইকেল সজোরে আব্দুল খালেকের সাইকেলে ধাক্কা মারে। রাস্তার পাশে ছিটকে পড়ে যান বৃদ্ধ। তার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।

advertisement

আরও পড়ুনঃ সরষের দানায় নেতাজির ছবি! আতস কাঁচে ধরা পড়ল ইতিহাস, মালদহের চিত্রশিল্পীর মাইক্রো আর্টে মুগ্ধ সকলে

স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা আব্দুল খালেক মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এসে দুর্ঘটনাস্থল থেকে ঘাতক মোটরবাইক ও সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও ততক্ষণে বাইক চালক বেপাত্তা। তাকে খুঁজে পাওয়া যায়নি।

advertisement

আরও পড়ুনঃ পাহাড়ি বাঁশে শিল্পের ম্যাজিক! ঘর সাজানোর দুর্দান্ত সব বাঁশের আইটেম, কোনটা ছেড়ে কোনটা নেবেন, রইল সেরা ঠিকানা

সেরা ভিডিও

আরও দেখুন
পড়ুয়াদের সুপ্ত প্রতিভা উন্মোচনে হাওড়ায় ট্যালেন্ট হান্ট! অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ১১ হাজার
আরও দেখুন

পুলিশ তদন্ত করে দেখছে কীভাবে পথ দুর্ঘটনাটি ঘটল। এদিন ওই বাইকের গতি বেশি থাকার ফলে এই ঘটনা ঘটেছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনার শোনার পর সিঙা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Habra Accident: কাজ থেকে আর বাড়ি ফেরা হল না! হাবরায় দ্রুতগতির বাইকের ধাক্কায় রাস্তায় বলি বৃদ্ধ, হাপুস নয়নে কান্না পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল