TRENDING:

Nadia News: চাঁদ সওদাগরের স্মৃতিধন্য ৪০০ বছরের প্রাচীন এই বটবৃক্ষেই পূজিতা মা শীতলা! ১০ দিনের উৎসবে ৫ টন বাতাসা-বৃষ্টি, হবিবপুরে উন্মাদনা তুঙ্গে

Last Updated:
Nadia News: রানাঘাটের হবিবপুর পুরাতন বাজারে এক প্রাচীন বটবৃক্ষকে কেন্দ্র করে জমে ওঠে মা শীতলার আরাধনা। কথিত আছে, স্বয়ং চাঁদ সওদাগর এখানে পুজো দিয়েছিলেন। আজও কয়েক শতাব্দী প্রাচীন এই জাগ্রত দেবীর চরণে কয়েক টন বাতাসা ছিটিয়ে মানত পূরণ করেন হাজার হাজার ভক্ত।
advertisement
1/7
চাঁদ সওদাগরের স্মৃতিধন্য ৪০০ বছরের প্রাচীন এই বটবৃক্ষেই পূজিতা মা শীতলা! ১০ দিনের উৎসবে ৫ টন বাতাসা-বৃষ্টি, হবিবপুরে উন্মাদনা তুঙ্গে
বনিক চাঁদ সওদাগর হাতে পুজিত হবিবপুর শীতলা মাতা যা কিনা শুধুমাত্র একটি বটবৃক্ষে। এই বটবৃক্ষের সামনে দিয়ে গঙ্গা নদী প্রবাহিত ছিল। এক সময় চাঁদ সদাগর বাণিজ্য করতে গিয়ে স্বয়ং পুজো দিয়ে গেছেন জনশ্রুতি অনুযায়ী। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/7
রানাঘাটের হবিবপুরে ৪০০ বছরের প্রাচীন জাগ্রত বট বৃক্ষে আসীন শীতলা মায়ের বিভিন্ন অলৌকিক ও পৌরাণিক কাহিনী ও মায়ের প্রাচীন ইতিহাস বিস্তারিত জানুন এবং এই পুজো কেন্দ্র করে ১০ দিনের উৎসবে হাজার হাজার ভক্তদের ঢল হরিনাম সংকীর্তন ও মেলা অনুষ্ঠান চলে হবিবপুর পুরাতন বাজারে।
advertisement
3/7
এখানকার শীতলা মা শুধুমাত্র একটা বট বৃক্ষে পূজিত হয়ে আসছে ৪০০ বছর ধরে। শুধুমাত্র একটি বট গাছকে ঘিরে মানুষের বিশ্বাস ,ভরসা, কৌতূহল ও বিভিন্ন মতবাদ। এই বট বৃক্ষটি শীতলা দেবী হিসেবে পুজিত হচ্ছে।
advertisement
4/7
এলাকার স্থানীয় ভক্ত শুভঙ্কর পাল জানান, চৈত্র মাসের শীতলা অষ্টমী তিথিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম হয় এই পুণ্যভূমিতে। তারপর ব্রাহ্ম মুহূর্ত সময়কালে ভট্টাচার্জি বাড়ির বর্তমান পুরোহিত গদাই ভট্টাচার্য সুন্দর চণ্ডী পাঠ দাঁড়া দেবী শক্তির আরাধনা করেন।
advertisement
5/7
মা শীতলা দেবী এতই জাগ্রত যারা মায়ের কাছে আসেন বা পুজো দেন তারা উপলব্ধি করতে পারেন এই দেবীকে ভক্তিভরে ডাকলে মা ভক্তদের মনোবাঞ্ছা পূরন করেন এবং অনেকের মনোবাঞ্ছা পূরন হলে তাদের ওজনে বাতাসা ছিটান। ভক্তরা ছ'দিনের হরিনাম সংকীর্তনে পাঁচ টনের অধিক পরিমাণে বাতাসা ছিটানো হয় ভক্তদের মাঝে।
advertisement
6/7
শুধু হবিবপুর গ্রামের মানুষ এই পুজো সামিল হোন না, রাজ্য়ের বিভিন্ন প্রান্তের ভক্তদের পাশাপাশি দেশ-বিদেশের ভক্তদের ঢল নামে এই পুজোতে। এবছর ১০ হাজারের অধিক ভক্তদের সমাগম ঘটবে অনুমান করা হচ্ছে।
advertisement
7/7
পুজো দিতে সকাল থেকে বিরাট লম্বা লাইন পড়ে। ভক্তরা ডালা সাজিয়ে অনেন ডাবের জল, গঙ্গার জল, দুধ ,আলতা, সিঁদুর ফল, ফুল নিয়ে এসে মায়ের কাছে ভক্তি ভরে পূজা দেন। মহা সমারোহে পুজো হয়, অঞ্জলি পরে ও বিশেষ হোম যজ্ঞ হয়। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nadia News: চাঁদ সওদাগরের স্মৃতিধন্য ৪০০ বছরের প্রাচীন এই বটবৃক্ষেই পূজিতা মা শীতলা! ১০ দিনের উৎসবে ৫ টন বাতাসা-বৃষ্টি, হবিবপুরে উন্মাদনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল