Rice Crop Mazra Poka: ধান গাছ শুকিয়ে যাচ্ছে? মাজরা পোকা দমনের ম্যাজিক টিপস! ফলন বাঁচাতে সঠিক সময়ে সঠিক ওষুধ দেওয়ার সহজ উপায় জেনে নিন
- Reported by:Souvik Roy
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Rice Crop Pest control: ধান গাছে মাজরা পোকার আক্রমণ অনেক সময় বড় ক্ষতির কারণ হয়। কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাছের প্রাথমিক অবস্থাতেই সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ করলে সহজেই এই পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করা সম্ভব।
advertisement
1/5

মূলত শীতকাল এবং বসন্তের ঠিক মধ্যবর্তী সময়ে ধান চাষ করা হয় জেলা জুড়ে। মূলত এই সময়ে ধান গাছ রোপণের পরে বিভিন্ন পোকার আক্রমণ দেখা যায়, গাছের কাণ্ড খড়ের মতো গুটিয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে হলুদ রং এর হয়ে যায়। তবে চিন্তার কোনও কারণ নেই। এই ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চললে বিভিন্ন পোকার হাত থেকে খুব সহজেই রক্ষা পাওয়া যায়। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
বীরভূমের মুরারই ২ নম্বর ব্লক এলাকার কাঠিয়া, নন্দীগ্রাম-সহ রামপুরহাট ১ ও ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ধানের গাছে মাজরা পোকার দেখা যাচ্ছে। অনেকে ধান গাছকে পোকার আক্রমণ থেকে দূরে রাখতে দামি কীটনাশক স্প্রে ব্যবহার করার কথা ভাবলেও এই ধারণা ভুল। বরং সঠিক সময়ে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ করার পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা।
advertisement
3/5
এই ধান মূলত বছরের শেষ দিকে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরে লাগানো শুরু করেন চাষিরা। এপ্রিলে ধান উঠলে তা কাটা হয়। আমন ধানের ক্ষেত্রে ১৪০ থেকে ১৫০ দিন সময় লাগে। তবে বোরো ধানে অতিরিক্ত ২০ দিন সময় লাগে। সেই কারণে কম সময়ের ধান চাষ করেন বেশিরভাগ চাষিরা। মিনিকেট ও অন্যান্য জাতের কম সময়ের ধান রোপণ করেন চাষিরা। এই ধান রোপণের পরে পোকা আসার আশঙ্কা থাকে প্রবল। কৃষি আধিকারিকেরা এই সময়ে প্রয়োজনভিত্তিক কীটনাশক প্রয়োগ করতে বলেছেন। যদিও অনেক কৃষকের ধারণা থাকে, দু'টি বা তিনটে ওষুধ দিলে বোধ হয় ফসল ভাল থাকবে।
advertisement
4/5
তবে বিশেষজ্ঞরা বলছে অন্য কথা। এ সময় ধান গাছে যে ধরনের কীটপতঙ্গ দেখা যায় তার মধ্যে মাজরা পোকার উপদ্রপ অনেকটা বেশি। সাদা মাজরা পোকা লাগে ধানের প্রাথমিক অবস্থায়। গাছের কাণ্ড যখন নরম থাকে তখনই এই পোকার উৎপাত বেশি করে দেখা যায়। এই সময় পোকা পাতার উপরে ডিম পেড়ে যায়, সেখান থেকে লার্ভা বের হয়ে গাছে প্রবেশ করে যায়। চাষিরা এখানে একটি ভুল করেন। যখন সাদা শিস দেখা যায় তখন ওষুধ দেন। কিন্তু ওষুধ দিতে হবে গাছ যখন প্রাথমিক একবারে ছোট অবস্থায় থাকবে সেই সময়।
advertisement
5/5
রামপুরহাটের সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) মানস মুখোপাধ্যায় বলেন, "মাজরা পোকার আক্রমণ রোধে গাছের একদম ছোট অবস্থা থেকেই প্রয়োজনভিত্তিক ওষুধ প্রয়োগ করতে হবে। চাষিদের প্রত্যেক দিন একটি বার অন্তত মাঠে যাওয়া প্রয়োজন সঠিক রোগ ও পোকার নির্ণয় করার জন্য। অনেক সময় যে পরিমাণ ওষুধ দেওয়ার কথা, তার বেশি-কম পরিমাণে কীটনাশক প্রয়োগে ফসলের ব্যাপক পরিমাণে ক্ষতি হতে পারে। দামি ওষুধ দেওয়াটা বড় কথা নয়, সঠিক ওষুধ দেওয়া আসল বিষয়।"(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rice Crop Mazra Poka: ধান গাছ শুকিয়ে যাচ্ছে? মাজরা পোকা দমনের ম্যাজিক টিপস! ফলন বাঁচাতে সঠিক সময়ে সঠিক ওষুধ দেওয়ার সহজ উপায় জেনে নিন