TRENDING:

West Medinipur News: ট্রাক উলটে কেলেঙ্কারি কাণ্ড! জাতীয় সড়কের উপর যত্রতত্র ছড়িয়ে রান্নার তেলের কাঁড়ি কাঁড়ি প্যাকেট, লোকজনকে আর ধরে রাখে কে

Last Updated:

West Medinipur News: ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল ভোজ্য তেল বোঝাই লরি। রাস্তার উপর ছড়িয়ে পড়ে রান্নার তেলের কাঁড়ি কাঁড়ি প্যাকেট। উদ্ধারে নামে খড়গপুর লোকাল থাকার পুলিশ ও ট্রাফিক পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিংলা,পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালী: ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল ভোজ্য তেল বোঝাই লরি। রাস্তার উপর ছড়িয়ে পড়ে রান্নার তেলের কাঁড়ি কাঁড়ি প্যাকেট। এমন দৃশ্য দেখে এলাকাবাসীকে আর ধরে রাখে কে। দলে দলে ছুটে আসেন লোকজন। তবে ট্রাফিক পুলিশের তৎপরতায় ‘তেল সাফাই’ আর হল না।
১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল ভোজ্য তেল বোঝাই লরি
১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল ভোজ্য তেল বোঝাই লরি
advertisement

ক্রমে ভিড় জমে যায় জাতীয় সকড়ের উপর। খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক বিভাগের পুলিশ। তেলের ট্রাক উদ্ধারে আনা হল ক্রেন। বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নং ব্লকের পেলাগেড়িয়াতে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ভোজ্য তেল বোঝাই লরি।

আরও পড়ুনঃ ‘২৬’কে কেন্দ্র করে সরস্বতী পুজো! জাতীয় পতাকার আভরণে মালদহের উচ্চতম বাগদেবী, দেখুন মাথা উঁচু করে

advertisement

রাস্তার উপর তেল বোঝাই লরি উলটে যেতেই উৎসুক জনতা ভিড় করতে শুরু করে। দল বেঁধে হাজির হন তেল নিতে। তবে খড়গপুর লোকাল থানার ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোয় এলাকাবাসীর পক্ষে তেলের প্যাকেট সংগ্রহ আর সম্ভব হয়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
নাজমুলের এক ডাকেই সাড়া দেয় ৩০০০ পায়রা! সাগরদিঘীর বুকে অন্যরকম ছবি, দেখতে ভিড় জমান অনেকেই
আরও দেখুন

খড়গপুর লোকাল থাকার পুলিশ ও ট্রাফিক পুলিশ এনএইচের টিমের সঙ্গে মিলিতভাবে উলটে যাওয়া লরিটি উদ্ধারে নেমেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: ট্রাক উলটে কেলেঙ্কারি কাণ্ড! জাতীয় সড়কের উপর যত্রতত্র ছড়িয়ে রান্নার তেলের কাঁড়ি কাঁড়ি প্যাকেট, লোকজনকে আর ধরে রাখে কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল