TRENDING:

East Medinipur News: ওটিটি প্লাটফর্মের ভিড়ে আলোকিত হোক মঞ্চ! গ্রামীণ নাট্য প্রতিভাকে উৎসাহ দিতে খেজুরিতে দু'দিনের নাট্য কর্মশালার আয়োজন

Last Updated:

Purba Medinipur News: দু’দিনের নাট্য কর্মশালার আয়োজন করা হল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির বাঁশগড়াতে। খেজুরির গ্রামীণ এলাকার নতুন প্রতিভাদের নাট্য শিল্পের প্রতি আগ্রহী করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খেজুরি, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: বর্তমান প্রজন্মের কাছে নাট্যচর্চা কিংবা থিয়েটার খুব একটা প্রাধান্য পায় না। সোশ্যাল মিডিয়া আর ওটিটি প্লাটফর্মের ভিড়ে আজকের প্রজন্মের অনেকেই জানে না নাট্যচর্চা আসলে কী। মোবাইলের পর্দাতেই এখন বিনোদনের বড় অংশ সীমাবদ্ধ। ফলে মঞ্চনাটকের প্রতি আগ্রহ ধীরে ধীরে কমছে। অভিনয় শেখার সুযোগও অনেক ক্ষেত্রে কমে গিয়েছে। কিন্তু নাটক শুধু বিনোদন নয়। এটি মানুষের চিন্তা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই হারিয়ে যেতে বসা নাট্যচর্চাকে নতুন করে ফিরিয়ে আনতেই বিশেষ উদ্যোগ নেওয়া হল ঐতিহাসিক খেজুরিতে।
advertisement

এলাকার ছেলে-মেয়েদের নাট্যচর্চার প্রতি আগ্রহ গড়ে তুলতে দু’দিনের বিশেষ নাট্য কর্মশালার আয়োজন করা হয় পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির বাঁশগড়াতে। খেজুরির গ্রামীণ এলাকার নতুন প্রতিভাদের সামনে এনে দাঁড় করানোই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য। বহু প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে যায়। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। নাটকের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানো, দলগত কাজ শেখা এবং নিজের ভাব প্রকাশ করার ক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ছোটদের জন্য এটি ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। প্রথম দিন থেকেই অংশগ্রহণকারীদের উৎসাহ চোখে পড়ার মত ছিল।

advertisement

আরও পড়ুনঃ রোগী নিয়ে দৌড়ঝাঁপের অবসান! মালদহের ভাঙন এলাকায় আধুনিকমানের স্বাস্থ্য পরিষেবা, ওপিডি থেকে রক্ত পরীক্ষা সবই হবে

খেজুরির অন্যতম একটি পত্রিকার কর্ণধার ও কবি-শিক্ষক জয়দেব মাইতির উদ্যোগে এই নাট্যকর্মশালার আয়োজন করা হয়। খেজুরির বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ৩৫ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। প্রশিক্ষণ দিতে উপস্থিত ছিলেন নাট্য জগতের পরিচিত ব্যক্তিত্ব অলোক ঘোষ, সৌমিত্র চৌধুরী এবং পারমিতা মুখার্জী। অভিনয়ের মৌলিক নিয়ম, সংলাপ বলার কৌশল, শরীরী ভাষা এবং মঞ্চ উপস্থিতির নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শিশুদের সঙ্গে গল্প করে, খেলাধুলার মাধ্যমে শেখানো হয় অভিনয়ের সূক্ষ্ম বিষয়গুলো।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এনজেপি স্টেশনে নেমে দিক হারাচ্ছেন অনেকেই! বদলে যাচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার
আরও দেখুন

খেজুরি ইতিহাস সংরক্ষণ সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এই দুই দিনের কর্মশালা এলাকায় নতুন আশার সঞ্চার করেছে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে সংস্কৃতি চর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। কিন্তু বর্তমান সময়ে অনেক শিশু সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আটকে পড়ছে। নাটকের আসল গুরুত্ব তারা অনেকেই জানে না। তাই এই কর্মশালার মাধ্যমে তাদের অভিনয়ের আনন্দ ও মঞ্চ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ভবিষ্যতে এমন আরও কর্মশালার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: ওটিটি প্লাটফর্মের ভিড়ে আলোকিত হোক মঞ্চ! গ্রামীণ নাট্য প্রতিভাকে উৎসাহ দিতে খেজুরিতে দু'দিনের নাট্য কর্মশালার আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল