TRENDING:

East Medinipur News: আবর্জনা থেকেই তৈরি হচ্ছে ঘর সাজানোর জিনিস, স্কুল দেখাচ্ছে আয়ের নয়া দিশা! খুদে পড়ুয়াদের হাতযশ দেখলে চমকে যাবেন

Last Updated:

East Medinipur News: এই বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়াদের নিয়মিত হাতের কাজ শেখানো হচ্ছে। ক্লাসরুমেই অন্যরকম শিক্ষার পরিবেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর, মদন মাইতি: শুধু পাঠ্যবইয়ের মধ্যেই শিক্ষাকে সীমাবদ্ধ রাখার পক্ষে নয় এই বিদ্যালয়। প্রাথমিক স্তর থেকেই পড়ুয়াদের সৃজনশীলতা বিকাশে অভিনব উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। খুদে পড়ুয়াদের হাতে ধরে শেখানো হচ্ছে নতুন কিছু তৈরি করার কৌশল। ফেলে দেওয়া জিনিস ব্যবহার করেই তৈরি হচ্ছে নানান ধরনের সৌন্দর্য ও ঘর সাজানোর সামগ্রী। এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের ঘোড়াবসান প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষকরা মনে করেন, ছোটবেলা থেকেই সৃজনশীলতার চর্চা করলে শিশুর মানসিক বিকাশ দ্রুত হয়। তাই পড়াশোনার পাশাপাশি এমন হাতে-কলমে শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
advertisement

এই বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়াদের নিয়মিত হাতের কাজ শেখানো হচ্ছে। শিক্ষকরা নিজেরাই উদ্যোগ নিয়ে পড়ুয়াদের নানান ধরনের কাজ শেখাচ্ছেন। কীভাবে ঘর সাজানোর জিনিস বানাতে হয়, তা ধাপে ধাপে বোঝানো হচ্ছে। পড়ুয়ারাও খুব আগ্রহের সঙ্গে এই কাজ শিখছে। ক্লাসরুমেই তৈরি হচ্ছে এক অন্যরকম শিক্ষার পরিবেশ। পড়ুয়াদের মুখে হাসি। তাদের চোখে শেখার আনন্দ। বইয়ের বাইরের এই শিক্ষা পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। তারা নতুন কিছু ভাবতে শিখছে।

advertisement

আরও পড়ুন: শুরু হল সুন্দরবনের মেগা বার্ড ফেস্টিভ্যাল, ইউরোপ থেকে উড়ে এলেন অতিথিরা! বিশেষজ্ঞদের হানা পাখিদের ডেরায়

বাড়ির ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, খবরের কাগজ, কার্টন, নুড়ি পাথর- এসবই এখন পড়ুয়াদের কাজে লাগছে। এই সব পরিত্যক্ত জিনিস দিয়েই তারা তৈরি করছে ফুলদানি, শোপিস, কলমদানি, দেওয়াল সাজানোর সামগ্রীসহ নানা সৌখিন জিনিস। পরিবেশবান্ধব এই উদ্যোগে একদিকে যেমন সৃজনশীলতা বাড়ছে, তেমনই পড়ুয়ারা শিখছে পুনর্ব্যবহারের গুরুত্ব।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

শুধু হাতের কাজ শেখানোতেই থেমে থাকেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের তৈরি করা এই সমস্ত সৌখিন জিনিস সংরক্ষণের জন্য বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে একটি হাতের কাজের সংগ্রহশালা। প্রতি বছর পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয় হাতের কাজের প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এতে পড়ুয়াদের উৎসাহ আরও বাড়ে। পাঠ্যবইয়ের বাইরে গিয়ে সৃজনশীলতার এমন পাঠ শিক্ষামহলে প্রশংসিত হয়েছে। খুশি অভিভাবকরাও। তারা মনে করছেন, এই শিক্ষা তাদের সন্তানের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: আবর্জনা থেকেই তৈরি হচ্ছে ঘর সাজানোর জিনিস, স্কুল দেখাচ্ছে আয়ের নয়া দিশা! খুদে পড়ুয়াদের হাতযশ দেখলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল