TRENDING:

East Medinipur News: জাদুর দুনিয়া কাঁপাচ্ছেন পটাশপুরের ছেলে! বিজ্ঞানের আলোয় ম্যাজিক দেখিয়ে জিতছেন মন, জাদুকর এ.টি.এনে মুগ্ধ আট থেকে আশি সকলে

Last Updated:

East Medinipur News: পূর্ব মেদিনীপুরের জাদুর দুনিয়া কাঁপাচ্ছেন জাদুকর এ.টি.এন। তাঁর সকল পরিবেশনায় থাকে রহস্য, বিজ্ঞান এবং বিনোদনের সঠিক মিশেল। অভিনব কায়দায় জাদু দেখিয়ে ১৯৯৮ থেকে মানুষের মনোরঞ্জন করছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর, মদন মাইতিঃ চোখের সামনে ব্যাগের ভিতর রাখা হল একটি রিং। দর্শকেরা স্পষ্ট দেখলেন, সেটি সেখানে রয়েছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই রিংটি উধাও! আবার চোখের সামনে দড়ি কেটে ফেলার কয়েক মুহূর্ত পরেই দেখা গেল দড়িটি একেবারে অক্ষত। এমনই চোখ ধাঁধানো জাদুর খেলায় দর্শকদের অবাক করে দেন জাদুকর এ.টি.এন । তিনি এখন পূর্ব মেদিনীপুরের জাদুর জগতের নায়ক। তাঁর প্রতিটি পরিবেশনায় থাকে রহস্য, বিজ্ঞান ও বিনোদনের মিশেল। ছোট ছোট কৌশল থেকে বড় মঞ্চের জাদু—সব ক্ষেত্রেই সমান দক্ষ তিনি।
advertisement

জাদুকর এ.টি.এন আসলে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের বাগমারি গ্রামের আশুতোষ নন্দী। ছোটবেলায় মঞ্চের সামনে বসে জাদু দেখতেন তিনি। অন্যরা যেখানে শুধু আনন্দ পেত, সেখানে তিনি খুঁজতেন রহস্যের উত্তর। কীভাবে একটি বস্তু হাওয়া হয়ে যায় বা আবার ফিরে আসে—এই প্রশ্নই তাঁকে ভাবিয়ে তুলত। সেই কৌতূহল থেকেই শুরু হয় জাদুর প্রতি ভালবাসা। বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত থাকার কারণে যুক্তি ও বিশ্লেষণে তিনি ছিলেন পারদর্শী। তাই জাদুকেও বিজ্ঞানের চোখে দেখেছেন তিনি।

advertisement

আরও পড়ুনঃ খরচ প্রায় ৫ কোটি! শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নতিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের বিরাট উদ্যোগ, ধন্য ধন্য করছে সকলে

জাদুর সঠিক প্রশিক্ষণ নেওয়ার জন্য শিল্পনগরী হলদিয়ায় পাড়ি দেন আশুতোষ। সেখানে অভিজ্ঞ জাদুকরদের কাছ থেকে শেখেন নানা কৌশল। দীর্ঘ অনুশীলন ও অধ্যবসায়ের পর ১৯৯৮ সাল থেকে মঞ্চে নিয়মিত জাদু দেখানো শুরু করেন। প্রথম দিকে ছোট অনুষ্ঠান হলেও ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে। একের পর এক অনুষ্ঠানে তাঁর জাদু দর্শকদের মুগ্ধ করতে শুরু করে। মুহূর্তে করতালিতে ভরে ওঠে মঞ্চ। তবে তিনি সবসময় বলেন, জাদু মানেই অলৌকিক কিছু নয়। এর পিছনে থাকে পর্যবেক্ষণ ক্ষমতা এবং বিজ্ঞানের নানা সূত্র।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের হাতেই বিলি করছেন লিফলেট,সোনারপুর বাজারে জোর প্রচারে 'ঘরের মেয়ে' রাজন্যা
আরও দেখুন

মাঝেমধ্যেই জাদুর ঝুলি নিয়ে স্থানীয় স্কুলে পৌঁছে যান জাদুকর এ.টি.এন। খুদে পড়ুয়াদের সামনে আনন্দের সঙ্গে জাদু দেখান। প্রতিটি খেলার পরে বুঝিয়ে দেন এর বৈজ্ঞানিক ব্যাখ্যা। শিশুদের কৌতূহল বাড়ানোই এই জাদুকরের লক্ষ্য। অনেক সময় অভিভাবকদের অনুরোধে সম্পূর্ণ বিনামূল্যেই জাদুর প্রশিক্ষণ দেন তিনি। ছোটদের আত্মবিশ্বাস বাড়াতে এবং বিজ্ঞানমনস্ক করে তুলতে চান জাদুকর এ.টি.এন। তাঁর বিশ্বাস, জাদু শুধু বিনোদন নয়, বিজ্ঞানের খেলা। তাই আজও নিষ্ঠা ও ভালবাসা নিয়ে জাদুর আলো ছড়িয়ে চলেছেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: জাদুর দুনিয়া কাঁপাচ্ছেন পটাশপুরের ছেলে! বিজ্ঞানের আলোয় ম্যাজিক দেখিয়ে জিতছেন মন, জাদুকর এ.টি.এনে মুগ্ধ আট থেকে আশি সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল