TRENDING:

East Medinipur News: হলদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে মাংসের দোকানে তেলবোঝাই ট্যাঙ্কার, রইল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ

Last Updated:

East Medinipur News: হলদিয়ায় তেলবোঝাই ট্যাঙ্কারের বেপরোয়া গতি কেড়ে নিল প্রাণ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের দোকানে ট্যাঙ্কারটি ঢুকে পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিয়া, সৈকত শী: এক ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকল শিল্পশহর হলদিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়া ১১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভোজ্য তেল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে এবং পরে একটি জাতীয় সড়কের পাশে থাকা ঝুপড়িতে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত ডিঘাসীপুরের তালপুকুর মোড়ে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেছেন একজন। একাধিক জন আহত হয়েছেন বলে জানা যায়। একেবারে পড়ন্ত বিকেলে রক্তাক্ত চেহারা নিল শিল্পশহর হলদিয়া। ব্রজলাল চক থেকে সিটি সেন্টারের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেল ট্যাঙ্কার ঢুকে পড়ল রাস্তার ধারের একের পর এক দোকানে। বৃহস্পতিবার ১৭ নম্বর আদর্শ ওয়ার্ডের তালপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
advertisement

স্থানীয় সূত্রে  জানা যায়, ব্রজলাল চকের দিক থেকে আসা ঘাতক ট্যাঙ্করটি তালপুকুর বাসস্ট্যান্ডের কাছে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারায়। প্রথমে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারে। পরে বেপরোয়া গতিতে থাকা যানটি প্রথমে রাস্তার ধারে থাকা একটি মাংসের দোকানে ধাক্কা মারে। এরপর পর্যায়ক্রমে একটি সবজি দোকান এবং একটি মিষ্টির দোকানের একাংশ গুঁড়িয়ে দিয়ে ভিতরে ঢুকে যায়।

advertisement

আরও পড়ুন: কাঁথির কাজু শিল্পে বিরাট পরিকল্পনা! নতুন সিদ্ধান্তে বাড়বে লাভ-কর্মসংস্থান দুটোই, জানুন বিস্তারিত

মিষ্টির দোকান ও সবজি বাজারে সেই সময় ভিড় থাকায় সাধারণ মানুষ পালানোর সুযোগটুকুও পাননি। মুহূর্তের মধ্যে এলাকা আর্তনাদে ভরে ওঠে। ঘাতক ট্যাঙ্কারটির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়েছে একটি বাইকও। জানা গিয়েছে, আহতদের মধ্যে একজন বাইক আরোহী এবং একজন বিহারের বাসিন্দা রয়েছেন। বাকিরা সকলেই স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক ছিল যে, প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে  তাম্রলিপ্ত গভারমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে এবং কলকাতায় স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা এক। মৃতের পরিচয় জানা যায়নি। এর পাশাপাশি এই পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে ছয় জন। তাদের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে। একজন তমলুক থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা সুরজ মল্লিক। অন্যজন হলদিয়া ভবানীপুর থানা এলাকার শেখ নূর ইসলাম। মৃত ওই ব্যক্তির পাশাপাশি আহতদের পরিচয় উদ্ধারের সচেষ্ট হয়েছে পুলিশ। এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার  পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘাতক ট্যাঙ্কটিকে আটক করেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: হলদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে মাংসের দোকানে তেলবোঝাই ট্যাঙ্কার, রইল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল