TRENDING:

West Medinipur News: কালবৈশাখীর তাণ্ডব! মেদিনীপুরে দুর্যোগের রাতে দুমড়ে মুচড়ে গেল টহলরত পুলিশ ভ্যান, কনস্টেবলের মৃত্যু, জখম আরও ৩ পুলিশকর্মী

Last Updated:

West Medinipur News: কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুর। ঝড়ের রাতে পুলিশ কনস্টেবলের মৃত্যু। ঝোড়ো হাওয়ার দাপটে টহলরত পুলিশের ভ্যানের উপর ভেঙে পড়ে বিশাক গাছের ডাল। জখম আরও ৩ পুলিশ কর্মী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর, রঞ্জন চন্দ: শুক্রবার রাতে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুর। ঝড়ের দাপটে পুলিশের ভ্যানের উপর বিশালাকার গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাতে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত কনস্টেবলের নাম সন্তোষ ছেত্রী (৫৯)। তিনি মেদিনীপুর শহরের নেপালিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনাগ্রস্ত পুলিশ ভ্যান
দুর্ঘটনাগ্রস্ত পুলিশ ভ্যান
advertisement

জানা গিয়েছে,  জেলাজুড়ে এদিন সন্ধ্যার পর হঠাৎই কালবৈশাখী তাণ্ডব দেখায়। হাওয়া অফিসের পূর্বাভাস মতো শুরু হয় ঝড়। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে শহরের বিভিন্ন প্রান্তে বাসন্তী পুজোর প্যান্ডেল ও তোরণ ভেঙে পড়ে। সেই সময় গুড়গুড়িপাল থানার অন্তর্গত জঙ্গল লাগোয়া রাস্তায় টহল দিচ্ছিল পুলিশের একটি ভ্যান। আচমকাই একটি গাছের ডাল সজোরে গাড়ির উপর আছড়ে পড়ে। চোখের সামনে দুমড়ে-মুচড়ে যায় পুলিশের গাড়িটি।

advertisement

আরও পড়ুনঃ নেই কোনও হাসপাতাল! গুরুতর রোগীকে নিয়ে ছুটতে হয় শহরে, মন্তেশ্বরে লক্ষাধিক মানুষের চিকিৎসা আতান্তরে

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভিতরে আটকে পড়া চার পুলিশ কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা সন্তোষবাবুকে মৃত বলে ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তড়িঘড়ি কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলমহলের 'এপিসেন্টার', ঠকঠক করে কাঁপত ইংরেজরা, কেন জানেন?
আরও দেখুন

খবর পেয়ে হাসপাতালে পৌঁছান জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৌতম বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, দুর্যোগের পর মেদিনীপুর শহরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় বের হন জেলা তৃণমূল সভাপতি তথা প্রার্থী সুজয় হাজরা। কনস্টেবলের আকস্মিক মৃত্যুতে জেলা পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: কালবৈশাখীর তাণ্ডব! মেদিনীপুরে দুর্যোগের রাতে দুমড়ে মুচড়ে গেল টহলরত পুলিশ ভ্যান, কনস্টেবলের মৃত্যু, জখম আরও ৩ পুলিশকর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল