TRENDING:

Annapurnar Sansar: ভাত, ডাল, মাছ...! হাতখরচের বাজেটে কাটছাঁট, বছরভর ভবঘুরেদের মুখে অন্ন, পাঁশকুড়ার পড়ুয়াদের ‘অন্নপূর্ণার সংসার’ এখন নজরকাড়া নজির

Last Updated:

East Medinipur Annapurnar Sansar: নিজেদের হাতখরচের বাজেটে কাটছাঁট করে কি অন্যকে খাওয়ানো সম্ভব? অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে পাঁশকুড়ার পড়ুয়ারা। তাদের ‘অন্নপূর্ণার সংসার’ আজ বহু মানুষের ক্ষুধার আশ্রয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া, সৈকত শী: সমাজের চোখে তাঁরা ব্রাত্য। কারও ঠিকানা রাস্তার ধার, তো কারও রেললাইনের ধারের ঝুপড়ি। দু’বেলা দু’মুঠো অন্নের সংস্থান নেই। জুটলে জোটে অন্যের ফেলে দেওয়া উচ্ছিষ্ট। সমাজের সেই ব্রাত্য মানুষগুলোর মুখে গরম ভাতের থালা তুলে দিয়ে মানবিকতার অনন্য নজির গড়ল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার একদল ছাত্র। নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে তারা শুরু করেছেন এক অভিনব কর্মসূচি।
advertisement

‘অন্নপূর্ণার সংসার’ নামে প্রকল্প চালু করেছে তারা। ভবঘুরেদের হাতে তুলে দিচ্ছে খাবার। পূর্ব মেদিনীপুরের মেচোগ্রাম এলাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে চোখে পড়ে একদল তরুণ-তরুণী  তুলে দিচ্ছে এই খাবার। তারা কারও কাছে রাজনীতি বা প্রতিপত্তির পরিচয় নিয়ে আসেননি, এসেছেন সহমর্মিতার হাত বাড়িয়ে। ‘আমরা ছাত্রদল’ নামের এই সদস্যরা মূলত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পকেটের সামান্য হাতখরচ বাঁচিয়েই তাঁরা সংগ্রহ করেন তহবিলের টাকা। আর সেই টাকায় রান্না করে পৌঁছে দেন মেচোগ্রাম ওভার ব্রিজের নিচে আশ্রয় নেওয়া অসহায় মানুষগুলোর কাছে।

advertisement

আরও পড়ুন: জঙ্গলের লতাপাতাই দিচ্ছে আয়ের হদিস! রকমারি জিনিস বানাচ্ছেন মহিলারা, ক্রেতারা লুফে নিতেই আসছে দু’হাত ভরে আসছে টাকা

কী এই ‘অন্নপূর্ণার সংসার, নামের মধ্যেই লুকিয়ে আছে মাতৃস্নেহ আর তৃপ্তির স্বাদ। এই প্রকল্পের আওতায় ভবঘুরে মানুষদের পাতে পড়ছে গরম ভাত, ডাল, ভাজা, তরকারি এবং মাঝেমধ্যে মাছ। উদ্যোক্তাদের লক্ষ্য, কেবল একদিনের লোক দেখান খাবার দেওয়া নয়, বরং আগামী এক বছর ধরে নিরবচ্ছিন্নভাবে এই পরিষেবা বজায় রাখা। সংগঠনের অন্যতম সদস্য পার্থপ্রতিম পতি এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, “মায়েরা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে সন্তানদের মুখে খাবার তুলে দেন। মায়েদের সেই নিরন্তর লড়াই এবং ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এই প্রকল্পের নাম দিয়েছি ‘অন্নপূর্ণার সংসার’। আমাদের লক্ষ্য একটাই— এই মানুষগুলোকে অন্তত একদিনও যেন অভুক্ত হয়ে শুতে না হয়।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

যে বয়সে অধিকাংশ যুবক স্মার্টফোন বা আড্ডায় মগ্ন থাকে, সেই বয়সে সমাজের প্রান্তিক স্তরের মানুষদের কথা ভাবছে এই ছাত্রদল। এ যেন এক তারুণ্যের অন্য জয়গান। মেচোগ্রাম সংলগ্ন এলাকার বাসিন্দারাও ছাত্রদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। ছাত্রদের এই উদ্যোগ প্রমাণ করে দিল যে, সদিচ্ছা থাকলে সামান্য হাত খরচের টাকা দিয়েও বড় পরিবর্তন আনা সম্ভব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

তাঁদের এই প্রচেষ্টায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসছেন স্থানীয় অনেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষও। পরিশেষে, তারুণ্যের এই জয়যাত্রায় ‘অন্নপূর্ণার সংসার’ কেবল একটি প্রকল্প নয়, বরং সমাজের কাছে একটি জোরাল বার্তা। মনুষ্যত্ব এখনও ফুরিয়ে যায়নি। আর ঠিক সেটাই করে দেখাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার এই ছাত্রছাত্রীরা।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Annapurnar Sansar: ভাত, ডাল, মাছ...! হাতখরচের বাজেটে কাটছাঁট, বছরভর ভবঘুরেদের মুখে অন্ন, পাঁশকুড়ার পড়ুয়াদের ‘অন্নপূর্ণার সংসার’ এখন নজরকাড়া নজির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল