TRENDING:

East Bardhaman News: প্রতিদিন চড়া রোদ, বৃষ্টিতে ভিজে কেনাকাটা করার দিন অতীত, আধুনিক পরিকাঠামোয় ঝাঁ চকচকে বাজার কালনায়! খুশি ক্রেতা-বিক্রেতা সকলে

Last Updated:

East Bardhaman News: আরএমসির তত্ত্বাবধানে প্রায় ৪৩ লক্ষ ৬২ হাজার ৫১০ টাকা ব্যয়ে আধুনিক ঢালাই আচ্ছাদিত বাজার শেডটি নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই বিদ্যানগর মোড়ে একটি স্থায়ী বাজার পরিকাঠামোর দাবি জানিয়ে আসছিলেন সকলে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর মোড়ে স্থানীয় হাটের পরিকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। দীর্ঘদিনের দাবি পূরণ করে সবজি ও মাছ বিক্রেতাদের জন্য নির্মিত নতুন ঢালাই আচ্ছাদিত বাজার শেডের উদ্বোধন ঘিরে সোমবার এলাকায় এক আন্তরিক ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালনা বিদ্যানগর মোড়ে তৈরি নতুন মার্কেট
কালনা বিদ্যানগর মোড়ে তৈরি নতুন মার্কেট
advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন আরএমসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিব্যেন্দু রায়, আরএমসির জেলা সম্পাদক বিভান পাল সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, আরএমসির তত্ত্বাবধানে প্রায় ৪৩ লক্ষ ৬২ হাজার ৫১০ টাকা ব্যয়ে এই আধুনিক ঢালাই আচ্ছাদিত বাজার শেডটি নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: হাতি-বাইসনের সঙ্গেই ঘরকন্না, দীর্ঘদিন ডুয়ার্সের এই বস্তিতে চলে আসছে নীরব বোঝাপড়া! মন ভাল করা খবর

advertisement

দীর্ঘদিন ধরেই বিদ্যানগর মোড়ে একটি স্থায়ী বাজার পরিকাঠামোর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। সেই দাবির কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, বিদ্যানগর মোড়ে সপ্তাহে তিন দিন হাট বসে। এতদিন খোলা আকাশের নিচেই সবজি ও মাছ বিক্রি করতে হত ব্যবসায়ীদের। ফলে রোদ কিংবা বৃষ্টির সময় ক্রেতা ও বিক্রেতা উভয়েরই নানা সমস্যার সম্মুখীন হতে হত।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কর্পোরেট চাকরি নয়, রং-তুলিই জীবন! কলেজ পড়ুয়ার প্রতিভা অবাক করবে
আরও দেখুন

নতুন এই আচ্ছাদিত বাজার শেড তৈরি হওয়ায় ব্যবসায়ীরা যেমন স্বস্তি পাবেন, তেমনি ক্রেতারাও এখন আরও আরামদায়ক পরিবেশে কেনাকাটা করতে পারবেন। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ক্রেতা বিক্রেতাদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। আগামীদিনে এটাকে আরও উন্নত করার চেষ্টা করা হবে। স্থানীয়দের আশা, এই বাজারে নতুন শেড শুধু ব্যবসায়ীদের কাজের সুবিধাই বাড়াবে না, পাশাপাশি এলাকার হাটের পরিবেশও আরও উন্নত ও সুশৃঙ্খল করে তুলবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: প্রতিদিন চড়া রোদ, বৃষ্টিতে ভিজে কেনাকাটা করার দিন অতীত, আধুনিক পরিকাঠামোয় ঝাঁ চকচকে বাজার কালনায়! খুশি ক্রেতা-বিক্রেতা সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল