TRENDING:

East Bardhaman News: আজও অটুট রাজ আমলের রীতিনীতি! কেন দোল পূর্ণিমায় রং খেলে না বর্ধমান, জানুন ৩০০-৩৫০ বছর ধরে চলে আসা নিয়ম

Last Updated:

East Bardhaman News: দোলের দিন বর্ধমানে দোল উৎসব পালিত হয় না। বরং দোলের পরের দিন রং খেলায় মেতে ওঠে বর্ধমানবাসী। রাজ আমল থেকে চলে আসা এই রীতিনীতির কারণ জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, সায়নী সরকারঃ মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় দোল উৎসব পালিত হচ্ছে। দিনভর চলছে রং খেলার পাশাপাশি নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু বর্ধমানের চিত্রটা একেবারেই অন্যরকম।এখানে ভিড়ভাট্টা বা রঙের মাতামাতি নেই। বর্ধমানবাসীর কাছে দোল মানেই এক ঐতিহ্যের অপেক্ষা। তাঁরা পরের দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই কারণে আজও রঙ কিনতে ব্যস্ত অনেকে। কারণ মঙ্গলবার নয়, বুধবার দোল উৎসব পালন করবে বর্ধমানবাসী। ৩০০-৩৫০ বছর ধরে চলে আসা রাজ আমলের এই প্রথা আজও মেনে কঠোরভাবে মেনে চলেন তাঁরা।
advertisement

সারা দেশে যখন বসন্তোৎসবের জোয়ার, বর্ধমানের চিত্রটা তখন একেবারেই উল্টো। এর নেপথ্যে রয়েছে বর্ধমান রাজবাড়ির কয়েক শতাব্দী প্রাচীন এক প্রথা। রাজ আমলের নিয়ম অনুযায়ী, দোল পূর্ণিমার দিনটি ছিল একান্তই দেব-আরাধনার।

আরও পড়ুনঃ বাকপা-লায়ন ডান্স থেকে লামা পাঠ! ফাল্গুনি পূর্ণিমায় ছাম পুজোর আয়োজন, এই ঐতিহ্যবাহী উৎসবে কী কী হয় জানুন

advertisement

এদিন সবার আগে বর্ধমান রাজবাড়ির কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউ-এর মন্দিরে বিগ্রহের পায়ে আবির নিবেদন করা হয়। রাজপরিবারের সদস্য এবং প্রজাদের কাছে ভগবানের চরণে রং অর্পণ করাই ছিল দিনটির প্রধান মাহাত্ম্য। রাজ আমলে হোলিকে ঘিরে হত নানা উৎসব, আচার-অনুষ্ঠান। সেই অনুষ্ঠান শেষ হতে হতে দুপুর গড়িয়ে যেত। তাই সেদিন আর রং খেলা হত না।

advertisement

View More

আবার অন্য একটি মতে, এদিন যেহেতু রাজ পরিবারের দেবতাদের পায়ে রং নিবেদন করা হত, সেহেতু দোলযাত্রার পরের দিন রাজপরিবারের সদস্যরা দোল উৎসবে মেতে উঠতেন। প্রজারাও রাজবাড়ির সেই প্রথাকে অনুসরণ করে পরের দিন দোল উৎসবে মেতে উঠতেন। রাজপরিবারের পুরোহিত সুমন কিশোর মিশ্র বলেন, রাজা আমল থেকে এই নিয়ম চলে আসছে। দোলপূর্ণিমায় শুধু দেবতার পায়ে আবির দেওয়া হয়। আজ শুধু ঠাকুরের দোল, পরের দিন মানুষের দোল। দীর্ঘ দিন ধরে এই প্রথা চলে আসছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রথমবার দোল উৎসব দিঘা জগন্নাথ মন্দিরে,বিকেলে দেওয়া হবে ছাপ্পান্ন ভোগ,রাত পর্যন্ত কীর্তন
আরও দেখুন

প্রসঙ্গত, সময়ের সঙ্গে সঙ্গে বিলীন হয়েছে রাজতন্ত্র, আগের মতো সেই জৌলুসও নেই। কিন্ত আধুনিকতার জোয়ারে গা না ভাসিয়ে আজও রাজ আমলের সেই পুরনো ঐতিহ্য বজায় রেখে চলেছে বর্ধমানবাসী। তাই মঙ্গলবার যখন গোটা দেশ রঙের নেশায় মত্ত, তখন বর্ধমান কেবলই প্রতীক্ষায়। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গেই শহর জুড়ে শুরু হবে রঙের উৎসব। লাল, নীল, সবুজ আবিরে রাঙিয়ে উঠবে রাজবাড়ি থেকে কার্জন গেট।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: আজও অটুট রাজ আমলের রীতিনীতি! কেন দোল পূর্ণিমায় রং খেলে না বর্ধমান, জানুন ৩০০-৩৫০ বছর ধরে চলে আসা নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল