TRENDING:

10 Rupees Breakfast: ভাবা যায়! ১০ টাকায় আনলিমিটেড চানা মশলা, ৫টি লুচি! বর্ধমানে সস্তার জলখাবারে লম্বা লাইন

Last Updated:

East Bardhaman 10 Rupees Breakfast: ১০ টাকার নোট দিলেই থালায় পড়ছে ৫টি লুচি, আর শেষ হলে বারবার চেয়ে নেওয়া যাচ্ছে চানা মশলা। দুর্মূল্যের বাজারেও বর্ধমানের এই জলখাবারের দোকান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাধারণ মানুষের সাশ্রয় করতেই এই উদ্যোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: দুর্মূল্যের বাজারে যখন প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তখন কালনা মহকুমা হাসপাতাল সংলগ্ন একটি ছোট মিষ্টির দোকানে দেখা গেল এক অন্য ছবি। মাত্র ১০ টাকাতেই পাওয়া যাচ্ছে পাঁচটি গরম লুচি, সঙ্গে আনলিমিটেড চানা মশলা! এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে এখন এলাকাজুড়ে রীতিমত চর্চা তুঙ্গে। প্রতিদিন সকাল থেকেই দোকানে উপচে পড়ছে ভিড়।
advertisement

দোকানের কর্ণধার দিবাকর ঘোষের কথায়, লাভ খুব বেশি থাকে না। তবুও মানুষের কথা ভেবেই তিনি এই ব্যবস্থা চালু করেছেন। তাঁর কথায়, হাসপাতালে বহু মানুষ দূর-দূরান্ত থেকে রোগী নিয়ে আসেন। অনেকের হাতেই পর্যাপ্ত টাকা থাকে না। সেই কথা মাথায় রেখেই প্রথমে চারটি লুচি দেওয়া শুরু হয়েছিল। পরে ক্রেতাদের অনুরোধে আরও একটি বাড়িয়ে পাঁচটি করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে পরিমাণ আরও বাড়ানোর কথাও ভাবছেন তিনি।

advertisement

আরও পড়ুন: তারাপীঠে ৪ কোটি টাকার নতুন কর্মযজ্ঞ! বিপদে আপদে মিলবে দ্রুত পরিষেবা, সরকারের পদক্ষেপে খুশি পর্যটক-স্থানীয়রা

এই স্বল্পমূল্যের খাবার পেয়ে খুশি সাধারণ মানুষ। একাধিক ক্রেতার বক্তব্য, বর্তমান বাজারদরে ১০ টাকায় প্রায় কিছুই মেলে না। সেখানে গরম লুচি ও আনলিমিটেড চানা মশলা পাওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের কাছে এই দোকান যেন বড় স্বস্তির জায়গা হয়ে উঠেছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ের মঞ্চ এবার প্রকৃতির কোলে! গজলডোবাকে ‘ওয়েডিং ডেস্টিনেশন’ বানাতে বড় পরিকল্পনা পর্যটন দফতরের
আরও দেখুন

কুমারেশ সরকার নামের এক ক্রেতা বলেন, “অল্প দামে এই খাবার পাওয়া যাচ্ছে এটা সত্যিই বেশ ভাল। অনেকের এতে সুবিধা হবে, খাবারের স্বাদ এবং মানও বেশ ভাল।” স্থানীয়দের মতে, মানবিক মনোভাব থেকেই এই উদ্যোগের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। বাজারের ঊর্ধ্বগতির মাঝেও সামান্য লাভ রেখে মানুষের পাশে দাঁড়ানো যায়, দিবাকরবাবুর এই প্রচেষ্টা তারই প্রমাণ। তাই এই লুচির দোকান এখন শুধু খাবারের জন্য নয়, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও পরিচিত হয়ে উঠেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
10 Rupees Breakfast: ভাবা যায়! ১০ টাকায় আনলিমিটেড চানা মশলা, ৫টি লুচি! বর্ধমানে সস্তার জলখাবারে লম্বা লাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল