ডুয়ার্স মানে প্রকৃতি তার রূপের ডালি নিয়ে বসে রয়েছে এই এলাকায়। এক এক ঋতুতে এক এক ধরনের প্রকৃতি দেখা যায় ডুয়ার্স জুড়ে। এই এলাকাতেই রয়েছে অসংখ্য পর্যটন স্থান। বিভিন্ন পর্যটন স্থানের বাইরেও কিছু স্থানের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যা দেখলে মনে হতেই পারে কোনও চিত্রশিল্পী তাঁর মনের ভাবনাকে ফুটিয়ে তুলেছেন দৃশ্যপটে।
advertisement
আরও পড়ুনঃ বন্যার পর থেকে তাঁবুতেই জীবন! সর্বহারাদের পাশে বাম সংগঠন, ধূপগুড়ির ৬ পরিবার পেল স্থায়ী ঘর
ডুয়ার্স এলাকা শুধু তাঁর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এমনটা নয়। এই এলাকায় রয়েছে অসংখ্য প্রতিভা। সেই প্রতিভাকে কাজে লাগিয়ে ফ্যাশন ফিল্ম তৈরি করছেন নতুন প্রজন্মের ফ্যাশন ডিজাইনাররা। যারা এই ফিল্মে মডেলিং করছেন তাঁরাও এই এলাকার মানুষজন। জনাকয়েক খুদে মডেল রাখা হয়েছে এই ফিল্মে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে এই ফ্যাশন ফিল্মের নির্মাতা কবীর চক্রবর্তী জানান, “নতুন কাজ হাতে নিয়েছি। নিজেরা যতটুকু জানি ততটুকু করছি। ভাল কিছু দর্শকদের উপহার দেব।” ২০২৭ সালে এই ফ্যাশন ফিচার ফিল্ম মুক্তি পাবে বলে জানা যায়। পাশাপাশি তারা একটি ফ্যাশন ক্যালেন্ডার তৈরি করছেন।





