TRENDING:

দুই পুলিশের মধ্যে বচসা, হাতাহাতি থেকে SI-কে সোজা গুলি! দার্জিলিংয়ে রক্তারক্তি কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত ASI

Last Updated:

দার্জিলিং-এর ডালি পুলিশ লাইনে দুই পুলিশ কর্মীর মধ্যে বচসা থেকে হাতাহাতি৷ শেষমেশ চলল গুলি৷ আহত হন দার্জিলিংয়েরই এক এস আই (SI)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: দার্জিলিংয়ে দুই পুলিশ কর্মীর মধ্যে বচসার জেরে চলল গুলি৷ দার্জিলিং-এর ডালি পুলিশ লাইনে ঘটেছে ঘটনা৷ দুই পুলিশ কর্মীর মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে৷ এরপরই আচমকা এক এএসআই (ASI) গুলি চালায়। আহত হন দার্জিলিংয়েরই এক এস আই (SI)। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দুই পুলিশের মধ্যে বচসা, হাতাহাতি থেকে SI-কে সোজা গুলি! দার্জিলিংয়ে রক্তারক্তি কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত ASI   Representative Image
দুই পুলিশের মধ্যে বচসা, হাতাহাতি থেকে SI-কে সোজা গুলি! দার্জিলিংয়ে রক্তারক্তি কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত ASI Representative Image
advertisement

অভিযুক্ত ASI উমেশ ছেত্রীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। আদালতে তোলা হলে ধৃতকে পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার ফোন না ধরলেও পুলিশ সূত্রের খবর, ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ASI কে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ঠিক কী কারণে বচসা এবং গুলি চালানোর ঘটনা, তা পরিষ্কার নয়।

advertisement

আরও পড়ুন: ‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে…’ নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে নিশানা, মোদির মুখে জনপ্রিয় বাংলা গানের লাইন

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু আদিবাসীদের অনুষ্ঠানে শিলিগুড়িতে এসে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে সরব হয়েছিলেন৷ প্রশাসনিক অসহযোগিতার কারণেই আদিবাসীদের অনুষ্ঠানস্থল পরিবর্তন করা হয় বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি৷ রাষ্ট্রপতির এই অভিযোগের পরই তাৎপর্যপূর্ণ ভাবে দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ সুপার সি সুধাকরকে কেন্দ্রীয় ডেপুটেশনে চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ দুই আধিকারিককে ডেপুটেশনে ছাড়া হবে কি না, তিন দিনের মধ্যে রাজ্য সরকারের থেকে সেই উত্তরও চেয়েছে কেন্দ্রীয় সরকার৷

advertisement

আরও পড়ুন: ‘ব্রিগেড ময়দান থেকে বাংলার ক্রান্তির শব্দ শোনা যাচ্ছে’, লক্ষ ভিড়ে শুরুতেই বাঙালি অস্মিতায় শান মোদির

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

কেন্দ্র চিঠি দিলেও দুই আধিকারিককে ছাড়া হবে না বলেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ শুধু তাই নয়, কেন্দ্র ডেপুটেশনে চেয়ে পাঠালেও এ দিনই দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে স্বরাষ্ট্র দফতরে বদলি করা হয়েছে৷ স্বরাষ্ট্র দফতরের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছে তাঁকে৷ তাঁর জায়গায় দার্জিলিংয়ের নতুন জেলাশাসক করা হল সুনীল আগরওয়ালকে৷ তিনি এর আগে ঝাড়গ্রামের জেলাশাসক ছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
দুই পুলিশের মধ্যে বচসা, হাতাহাতি থেকে SI-কে সোজা গুলি! দার্জিলিংয়ে রক্তারক্তি কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত ASI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল