TRENDING:

Darjeeling News: মাদক কিনতে নেপাল থেকে ভারতে! ফেরার সময় ধরল পুলিশ, ২০ লক্ষের মাদক সহ গ্রেফতার নেপালি মাদক ব্যবসায়ী

Last Updated:

Darjeeling News: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশের একটি টিম। তাতেই মেলে সাফল্য। হাতেনাতে ধরা পড়েন একজন মাদক ব্যবসায়ী। তাঁর থেকে উদ্ধার হয়েছে ২০ লক্ষ টাকার মাদক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ ভারতে মাদক কিনে নেপালে বিক্রির ছক! খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের মেচি নদীর ধার থেকে গ্রেফতার নেপালের মাদক ব্যবসায়ী। মেচি নদী পেরিয়ে নেপালে যাওয়ার পথেই হাতেনাতে ধরা পড়েন ওই ব্যক্তি। পুলিশের অভিযানে উদ্ধার হয় ২০৩ গ্রাম ব্রাউন সুগার।
ধৃত মাদক ব্যবসায়ী
ধৃত মাদক ব্যবসায়ী
advertisement

জানা যাচ্ছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশের একটি দল। সেই সময় মেচি নদীর ধারে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর কথায় অসঙ্গতি ধরা পড়লে আটক ব্যক্তির তল্লাশি চালায় পুলিশ। সেই সময়ই তাঁর জ্যাকেটের পকেট থেকে উদ্ধার হয় ২০৩ গ্রাম ওজনের দুই প্যাকেট ব্রাউন সুগার। উদ্ধার মাদকের বাজারমূল্য ২০ লক্ষ টাকা।

advertisement

আরও পড়ুনঃ জাতীয় সড়কে থমকে গেল যান চলাচল! নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা লরির, চোপড়ায় তুলকালাম

পরবর্তীতে মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম সঞ্জীব চৌধুরী, তিনি নেপালের ইটাভাটার বাসিন্দা। জানা যাচ্ছে, সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে মাদক নিয়ে নেপালের পাচরের ছক ছিল অভিযুক্ত সঞ্জীবের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পঞ্চায়েতের ছোট্ট প্ল্যানে পুরুলিয়ায় 'ম্যাজিক'! খাঁ খাঁ করা এই রাস্তাতেই এখন সেলফি জোন
আরও দেখুন

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃত এর আগেও মাদক কিনতে ভারতে এসেছিলেন কিনা এবং মাদকের আড়ালে অন্য কোনও পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: মাদক কিনতে নেপাল থেকে ভারতে! ফেরার সময় ধরল পুলিশ, ২০ লক্ষের মাদক সহ গ্রেফতার নেপালি মাদক ব্যবসায়ী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল