TRENDING:

Crime News: দেড় কোটি টাকার সোনা ও নগদ চুরি, সিসিটিভি ও কল লিস্টের সূত্রে গ্রেফতার পরিচিত অভিযুক্ত

Last Updated:

Crime News: সরসুনা থানার অন্তর্গত ওই আবাসনে ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারির মধ্যে অভিযোগকারীর বাড়ি থেকে প্রায় ১.৫ কোটি টাকার সোনা ও নগদ অর্থ চুরি হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শহরের এক পরিচিত আবাসনে দেড় কোটি টাকার সোনা ও নগদ চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। সরসুনা থানার অন্তর্গত ওই আবাসনে ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারির মধ্যে অভিযোগকারীর বাড়ি থেকে প্রায় ১.৫ কোটি টাকার সোনা ও নগদ অর্থ চুরি হয়।
News18
News18
advertisement

তদন্তে পুলিশ জানতে পারে, এই চুরির পিছনে অভিযোগকারীর পরিচিত কেউ জড়িত থাকতে পারে। আবাসন চত্বর ও আশপাশে থাকা ১৩৫টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এক সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়। পরে সংশ্লিষ্ট ফুটেজের সঙ্গে কল ডিটেইল রেকর্ড (CDR) বিশ্লেষণ করে অভিযুক্ত হর্ষবর্ধন শাও-এর গতিবিধিতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে।

আরও পড়ুনঃ অরিজিতের বাড়িতে আমির খান, উৎসবের মেজাজ জিয়াগঞ্জের অলিগলিতে

advertisement

জিজ্ঞাসাবাদে জানা যায়, ২২ জানুয়ারি অভিযুক্ত অনলাইনে একটি মানি কাউন্টিং মেশিন কেনে এবং ইন্টারনেটে ইলেকট্রিক করাত খোঁজার তথ্যও মেলে। লাগাতার জেরার মুখে শেষ পর্যন্ত নিজের জড়িত থাকার কথা স্বীকার করে হর্ষবর্ধন।

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে 'আমিরি' আবহাওয়া, হোটেল থেকে বেরিয়ে অরিজিৎ সিং-এর স্টুডিওতে 'মিস্টার পারফেকশনিস্ট'
আরও দেখুন

তার স্বীকারোক্তির ভিত্তিতে বিপুল পরিমাণ চুরি হওয়া সোনা ও নগদ অর্থ উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাকি নগদ উদ্ধারের চেষ্টা চলছে। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: দেড় কোটি টাকার সোনা ও নগদ চুরি, সিসিটিভি ও কল লিস্টের সূত্রে গ্রেফতার পরিচিত অভিযুক্ত
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল