TRENDING:

Crime News: হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে যুবকের দেহ! হাড়হিম দৃশ্য, পুলিশ সূত্রেও উঠে এল ভয়াবহ তথ্য

Last Updated:

Crime News: হাওড়া ব্রিজের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যুকে ঘিরে রহস্য। পুলিশ সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি ২০২৬ ভোর প্রায় ২টা ৪৫ মিনিটে হাওড়া ব্রিজের পিলার নম্বর ১২-এর কাছে ফুটপাথে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: হাওড়া ব্রিজের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যুকে ঘিরে রহস্য। পুলিশ সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি ২০২৬ ভোর প্রায় ২টা ৪৫ মিনিটে হাওড়া ব্রিজের পিলার নম্বর ১২-এর কাছে ফুটপাথে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নর্থ পোর্ট পুলিশ স্টেশন (NPPS)-এর পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ ইঞ্জিনে আগুন, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ তুর্কিশ এয়ারলাইন্সের বিমানের

পুলিশের প্রাথমিক পরীক্ষায় ওই ব্যক্তির কোনও প্রাণের সাড়া মেলেনি। ঘটনাস্থলেই ইনকোয়েস্ট সম্পন্ন করে দেহটি মেডিক্যাল কলেজ হাসপাতাল (MCH), কলকাতা-তে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে “ব্রট ডেড” ঘোষণা করেন। এরপর ফের ঘটনাস্থলে ফিরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ মৃত ব্যক্তির পরিচয় বা ঠিকানা সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি।

advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তি আনুমানিক ৫৫ বছর বয়সি পুরুষ, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাঝারি গড়ন। তিনি বাদামি টি-শার্ট, নীল জ্যাকেট ও কালো হাফ প্যান্ট পরিহিত ছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

এই ঘটনায় NPPS-এ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (UD Case No. 16/2026) রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে তদন্তকারীরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে যুবকের দেহ! হাড়হিম দৃশ্য, পুলিশ সূত্রেও উঠে এল ভয়াবহ তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল