East Medinipur News: সামুদ্রিক কচ্ছপ বাঁচাতে বড় পদক্ষেপ! মৎস্যজীবীদের জালে বসতে চলেছে ‘টার্টল এক্সক্লুডার ডিভাইস’, লাফিয়ে কমবে কচ্ছপ-মৃত্যুর সংখ্যা
- Reported by:Madan Maity
- Published by:Sneha Paul
Last Updated:
East Medinipur News: সমুদ্র জীববিজ্ঞানীদের মতে, সমুদ্রের বাস্তুতন্ত্রে সামুদ্রিক কচ্ছপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার তাঁদের রক্ষার্থে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের ট্রল জালে বসতে চলেছে টেড যন্ত্র।
advertisement
1/6

পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের ট্রল জালে এবার বসতে চলেছে একপ্রকার বিশেষ যন্ত্র টেড তথা টার্টল এক্সক্লুডার ডিভাইস। সামুদ্রিক কচ্ছপ রক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই যন্ত্র ব্যবহারে ট্রল জালে দুর্ঘটনাবশত ধরা পড়া কচ্ছপ সহজেই বেরিয়ে যেতে পারবে। ফলে তাঁদের প্রাণহানি অনেকটাই কমবে। মৎস্য দফতর এবং সমুদ্র জীববিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই এই প্রযুক্তি চালুর পরামর্শ দিয়ে আসছিলেন। অবশেষে উপকূলীয় এলাকায় তা বাস্তবায়নের উদ্যোগ শুরু হয়েছে। (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
advertisement
2/6
সমুদ্রে মাছ ধরার সময় ট্রলার বা ট্রল জালে প্রায়ই বিভিন্ন সামুদ্রিক প্রাণী আটকে পড়ে। মাছের সঙ্গে অনেক সময় সামুদ্রিক কচ্ছপও জালে ধরা পড়ে যায়। জালের মধ্যে দীর্ঘ সময় আটকে থাকলে তাঁদের শারীরিক কার্যক্ষমতা বন্ধ হয়ে যায়। ফলে অনেক কচ্ছপের মৃত্যু ঘটে। এই ঘটনা বহু বছর ধরেই উদ্বেগের কারণ। পরিবেশবিদ ও বিজ্ঞানীরা বারবার সতর্ক করেছেন। সেই সমস্যার সমাধান করতেই ট্রল জালে বসানো হচ্ছে বিশেষ প্রযুক্তির টেড যন্ত্র।
advertisement
3/6
বিশেষজ্ঞদের মতে, টেড মূলত একটি ধাতব বা শক্ত জালের তৈরি কাঠামো। এটি ট্রল জালের ভিতরে বসানো হয়। এর মধ্যে একটি বিশেষ গ্রিড বা ফাঁক থাকে। জালের মধ্যে ঢোকা মাছ ও চিংড়ি সহজেই সেই ফাঁক দিয়ে ট্রলারের দিকে চলে আসে। কিন্তু বড় আকারের প্রাণী যেমন কচ্ছপ সেই গ্রিডে আটকে যায়। পরে তাঁরা পাশের একটি নির্দিষ্ট খোলা অংশ দিয়ে বেরিয়ে যেতে পারে। ফলে সামুদ্রিক কচ্ছপ রক্ষা পায়।
advertisement
4/6
সমুদ্র জীববিজ্ঞানীদের মতে, সামুদ্রিক কচ্ছপ সমুদ্রের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা সমুদ্রের খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর ভারসাম্য বজায় রাখতে তাঁদের ভূমিকা আছে। কিন্তু ট্রল জালে আটকে পড়ে প্রতি বছর বহু সামুদ্রিক কচ্ছপ মারা যায়। এই পরিস্থিতি সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য বড় ক্ষতিকারক। তাই কচ্ছপ সংরক্ষণে টেড ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা এবং পরিবেশবিদরা।
advertisement
5/6
আন্তর্জাতিক বাজারে মাছ ও চিংড়ি রপ্তানির ক্ষেত্রেও টেড যন্ত্র ব্যবহারের গুরুত্ব বাড়ছে। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই কচ্ছপ সংরক্ষণের স্বার্থে এই যন্ত্র ব্যবহার বাধ্যতামূলক করেছে। পরিবেশবান্ধব মৎস্য শিকারের বিষয়টি এখন বিশ্ব জুড়ে গুরুত্ব পাচ্ছে। তাই পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকাগুলিতেও ধীরে ধীরে এই প্রযুক্তি চালু করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এতে একদিকে পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও সুবিধা মিলবে।
advertisement
6/6
মৎস্য দফতরের পক্ষ থেকে মৎস্যজীবীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন উপকূলীয় এলাকায় প্রচার এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। টেড কীভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে কর্মশালা আয়োজন করা হবে। এতে মৎস্যজীবীরাও প্রযুক্তিটি সহজে বুঝতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফল হলে সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা পাবে। একই সঙ্গে টেকসই ও পরিবেশবান্ধব মৎস্য শিকার নিশ্চিত করা সম্ভব হবে। উপকূলীয় পরিবেশ সংরক্ষণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: সামুদ্রিক কচ্ছপ বাঁচাতে বড় পদক্ষেপ! মৎস্যজীবীদের জালে বসতে চলেছে ‘টার্টল এক্সক্লুডার ডিভাইস’, লাফিয়ে কমবে কচ্ছপ-মৃত্যুর সংখ্যা