TRENDING:

Crime News: বারাকপুরে প্রাক্তন নেভি কর্মীর উপর চপার হামলা, গুরুতর জখম হাসপাতালে ভর্তি

Last Updated:

Crime News: বারাকপুরের কল্যাণী এক্সপ্রেসের ধারে মোহনপুর মোড়ে মাংস কেনার সময় প্রাক্তন নেভি কর্মী দীপঙ্কর সরকার (৬০) গুরুতর জখম হন। মঙ্গলবার সকালে তিনি স্থানীয় একটি দোকানে মাংস কিনতে গেলে হঠাৎ ২৫ বছর বয়সী শ্যাম পাসওয়ান নামে এক যুবক দোকানে প্রবেশ করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাকপুর, অরুন ঘোষঃ বারাকপুরের কল্যাণী এক্সপ্রেসের ধারে মোহনপুর মোড়ে মাংস কিনতে আসা প্রাক্তন নেভি কর্মী দীপঙ্কর সরকার (৬০) গুরুতরভাবে জখম হয়েছেন। মঙ্গলবার সকালে দীপঙ্করবাবু স্থানীয় একটি দোকানে মাংস কিনতে গেলে হঠাৎই বছর ২৫-এর শ্যাম পাসওয়ান নামে এক যুবক দোকানে প্রবেশ করে। কোনও কিছু বুঝে ওঠার আগেই সে দোকানের মাংস কাটার চপারটি দীপঙ্করের পেটে ঢুকিয়ে দেয়। হামলার ফলে পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে, যা ঘটনাস্থলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির নতুন দিগন্ত, হলদিয়ার পেট্রোকেমিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি

দীর্ঘক্ষণ রক্তপাতের পর আহতকে প্রথমে মোহনপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থার কারণে তাকে বারাকপুরের একটি বড় হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছেন।

advertisement

ঘটনাস্থলে পৌঁছেছে মোহনপুর থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হামলার কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ অভিযোগে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছে এবং ঘটনার পিছনে অন্য কোনো সহযোগী আছে কিনা তা খতিয়ে দেখছে। স্থানীয়রা এই ঘটনা নিয়ে আতঙ্কিত, এবং বাজারে নিরাপত্তা বাড়ানোর জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানাচ্ছে। এ ঘটনায় পুলিশ সতর্ক করে বলেছে, কোনোভাবেই অবৈধ বা সহিংস আচরণ বরদাস্ত করা হবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল! এই ভুলগুলি এখনই বন্ধ করুন, সতর্ক করল বিদ্যুৎ দফতর
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: বারাকপুরে প্রাক্তন নেভি কর্মীর উপর চপার হামলা, গুরুতর জখম হাসপাতালে ভর্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল